Profile Photo

mijanurrahmanmijanOffline

  • mijanurrahmanmijan
  • Profile picture of mijanurrahmanmijan

    mijanurrahmanmijan

    3 years, 7 months ago

    হই কানা
    মিজানুর রহমান মিজান
    মানুষ হয়ে ভাল মন্দ বুঝি না
    স্বার্থের লোভে সত্য মিথ্যা খুজি না।।
    সত্য বলতে যেয়ে মিথ্যা বলতে হয়
    স্বার্থান্বেষীর সঙ্গে পথ চলতে হয়
    এসব পরিহারে, ভাল পথ দেখি না।।
    ভাবতে লাগে ভীষণ ভয়
    কখন কি যে মন্দ হয়
    দু’টানায় পড়ে আলো খুজি না।।
    সর্বক্ষেত্রে ভালোর আহবান
    লোভের ধান্ধায় নাই পরিত্রান
    মনের সুখে ভ্রমরের গান শুনি না।।
    ভেঙ্গে চুরে দেই বিসর্জন
    সকল নীতির নেই প্রয়োজন
    ভাবনা শুধু আহরণ
    চোখ থাকতে হই কানা।।

    6
    3 Comments
Skip to toolbar