Profile Photo

Afsar HaiOffline

  • Afsar-Hai
  • Profile picture of Afsar Hai

    Afsar Hai

    3 years, 7 months ago

    বিপ্রতীক
    এবং অপর জন….১১

    কোন এক দুপুরে পাহাড়ের সবুজে শুয়ে,
    দেখছিলাম, শরতের মেঘ ছুটেছে
    উত্তর পানে, দারুন ব্যস্ত তারা।
    সেই বিকেলে, সাম্পানের বৃদ্ধ মাঝি
    ছানি পড়া চোখে বললো, “দরিয়ার জলে টান
    না জানি কি হয়! ঘরে যান।”

    আজ আমি দাঁড়িয়ে আছি সেই
    বিপর্যয়ে শহরে, সবাই সুযোগের দেয়ালের
    আড়ালে, বাতি নিভিয়ে ঘাপটি মেরে আছে।
    গোত্রপতি বলছে, হবে না।
    বাড়বে না তোমার শিশু দুধে ভাতে,
    অতপর তিনি তার সোনার শকটে।

    গন্তব্যহীন আমি আর রাস্তা ফাঁকা,
    দেখলাম ল্যাম্প পোষ্টের আলোয়
    দু’জন নাইট গাডের্র ছায়া।
    নাকি ওরা আমারি মতো ,
    দিশেহারা।

    হাপর চলছে দিনরাত,
    কামারের দোকানের লাল রঙে আভা,
    শিশুর মুখ দেখলেই বুঝি,
    সব বুলি ফাঁপা।

    4
    4 Comments
Skip to toolbar