Profile Photo

নীল মাছিOffline

  • Raihanrbt
  • Profile picture of নীল মাছি

    নীল মাছি

    • 4 years ago

    অদ্ভুত কথন- ২৬৬.
    ;
    আমরা শারীরিকভাবে ব্যথা পাই। এই ব্যাথা বিভিন্ন কারণে পাই। ব্যাথা পেয়ে আমরা আহ-উহ করি, চিৎকার করি, কান্না করি। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আমরা এমন চিৎকার করি? অন্যকিছু কেন করি না? উত্তর সহজ- ব্যাথা পেলে চিৎকার করবো না? আসুন আমরা ব্যাখ্যা করি। বিশ্লেষণ করি। নতুন কিছু পাই কি না। অদ্ভুত লাগে কি না!!
    ;
    কিভাবে আমাদের ব্যাথা লাগে? কেটে গেলে, ফেটে গেলে, জ্বলে গেলে বা যেভাবেই হোক না কেন আপনি ব্যাথা পেলেন। কোথায় পেলেন? শরীরের কোথাও। শরীরের কোথাও মানে আপনার শরীরের একটি নির্দিষ্ট জায়গায়। সেই জায়গাটিতে কি আছে? চামড়া আছে, তারপর মাংস, তারপর হাড্ডি। এই চামরা, মাংস, হাড্ডি তে কোন ক্ষয়ক্ষতি হলেই আমরা ব্যাথা পাই। তো এই চামড়া, মাংস আর হাড্ডিতে কি থাকে? স্বাভাবিক উত্তর – কোষ (cell) । তারমানে আপনি যে ব্যাথা পেয়েছেন কিন্তু আসলে ব্যাথা পেয়েছে আপনার কোষ। কোষ একটি একক। মানবদেহের একক। যেমন- বাড়ি তৈরী করতে ইট লাগে তেমনি মানবদেহ বানাতে কোষ ভূমিকা পালন করে। তাহলে ইট জোড়া দিতে যেমন বালি, সিমেস্ট, পানি দরকার তেমনি কোষ জোড়া দিতে কি দরকার? উত্তরটা এবার জটিল। এ বিষয়ে আমরা যাবোই না।
    ;
    তাহলে মূলত ক্ষতিগ্রস্থ হচ্ছে আপনার কোষ। কিন্তু কোষ তো একটা না, অনেক। কত? একটা মানবশরীরে কতটি কোষ থাকে? উত্তর – প্রায় ত্রিশ ট্রিলিয়ন। ট্রিলিয়নের হিসাব হলো ১০০ বিলিয়নে এক ট্রিলিয়ন। আর ১০০ কোটিতে ১ বিলিয়ন। এটা একটা হিসাব যা গবেষণা করে অনুমান করা হয়েছে। কম-বেশি হতেই পারে। তাহলে আপনি যখন ব্যাথা পাচ্ছেন তখন আপনার এই ত্রিশ ট্রিলিয়ন কোষ থেকে কিছু অংশ নষ্ট হচ্ছে বা ক্ষতিগ্রস্থ হচ্ছে। কোষ ক্ষতিগ্রস্ত হলে তা মস্তিষ্কে পৌছে দেয়। আর এই কাজ করে স্নায়ুতন্ত্র। কেন পৌঁছে দেয় খবরটা? উত্তর – যাতে ঐ কোষটাকে ঠিক করার উদ্যোগ নেয় মস্তিষ্ক। কিন্তু সাধারণত দুর্ঘটনায় আমাদের যে কোন অংশের ক্ষতি হলে একসাথে অনেক কোষ ক্ষতিগ্রস্থ হয়। সবাই মস্তিষ্ককে সংবাদ পাঠায়। এখন এই সংবাদ যায় ব্যাথার অনুভূতি নিয়ে। এইটাই পয়েন্ট!!! ব্যাথার অনুভূতি নিয়ে স্নায়ু তন্ত্র যাচ্ছে মস্তিষ্কের কাছে। কি আশ্চর্য!!! এ যেন বাবা মেরেছে বলে ছোট্ট বাচ্চাটা যাচ্ছে মাকে বলতে বা বাজারে গন্ডগোল লেগেছে ব্যাপারটা চারদিকে ছড়িয়ে যাচ্ছে। কোষ ক্ষতিগ্রস্থ হলে বা কোষ মজা পেলে কষ্টের বা সুখের অনুভূতি নিয়ে যাবে কেন? এইখানেই কারিশমা। এটাতো ঠিক যে, যে অঙ্গটার ক্ষতি হলো সেটা ঠিক করার বা তার যত্ন নেবার দিকনির্দেশনা দিতেই স্নায়ুতন্ত্রের ব্যাথার অনুভূতি নিয়ে দৌড়ে যাওয়া। কিন্তু এই ব্যাথার অনুভূতি এলো কোথা থেকে? কে সেট করলো এখানে যে অঙ্গের ক্ষতি হলে এই ব্যাথা নামক অনুভূতি নিয়ে স্নায়ুর মস্তিকে পৌঁছে দিতে হবে? এখানেই সৃষ্টিকর্তা ম্যাজিক দেখিয়েছেন। দেখিয়েছেন যে, দেখ- বোঝ-চিন্তা কর।
    ;
    ঠিক আছে – তো স্নায়ুতন্ত্র প্রতিটি কোষের ব্যাথার অনুভূতি নিয়ে চলছে। একটি কোষ ক্ষতিগ্রস্ত হলে কতটুকু ব্যাথা পাওয়া যায়? জটিল প্রশ্ন। আমরা কোন জটিলতায় যাবো না। এক্ষেত্রে আমরা নিউটনের গতি বিষয়ক তিন নম্বর সূত্রটাকে নীরবে মেনে নেব। যতটুকু ক্ষতি ঠিক ততটুকু ব্যাথা। এ ব্যাপারটা সবাই মেনে নিবেন নিশ্চয়। যতটুকু বা যে কয়টা কোষ ক্ষতিগ্রস্থ হবে সেই হিসেবে আমাদের ব্যাথা লাগবে। অল্প হলে তো আহা-উহু তেই হয়ে যায়। কিন্তু বেশি হলে চিৎকার, কান্না এবং আমাদের মুখের ভঙ্গি এমনকি দেহের ভঙ্গিও পাল্টে যায়। ধরুন ১ ট্রিলিয়ন কোষ ক্ষতিগ্রস্থ হয়েছে। তাহলে বেশ বড় আঘাতই হবে। কোনো কোষ সামান্য, কোনটা বেশি, কোনোটা একেবারে শেষ – যাইহোক এবার তারা সবাই স্নায়ুতন্ত্রের মাধ্যমে আপনার মস্তিষ্কে ব্যাথার অনুভূতি পাঠাবে। আপনি অনুভূতি পেলেন এবং চিৎকার করলেন। চিৎকার করলেন কেন? ব্যাথার চোটে। এখানে চিৎকার বা শব্দ করার আরো একটি জোরালো কারণ আছে আর তা হলো যেন আশপাশে কেউ থাকলে যেন তারাও সাহায্যে এগিয়ে আসে। এভাবে কোষগুলো ঠিক না হওয়া পর্যন্ত বা নতুন কোষ ঐ স্থানের শূণ্যতা পূরণ না করা পর্যন্ত আপনার মস্তিষ্কে সংকেত পাঠাতেই থাকবে আর আপনার মস্তিষ্ক তা গ্রহণ করলে মুখ দিয়ে আহা-উহু করতে থাকবেন এবং তাদের অর্থাৎ কোষদের যত্ন নিতে থাকবেন। মূলত- কোষের কেটে যাওয়া, ছিড়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়াটার ফলাফলটাই হলো আমাদের আহা-উহু, চিৎকার, কান্না বা মুখভঙ্গি বা অঙ্গভঙ্গি বদলানোর কারণ।
    ;
    আচ্ছা চিৎকার করলে বা কাঁদলে কি কষ্ট কমে? গবেষণায় বলছে কমে। চিৎকার করলে বা কাঁদলে ঐ ব্যাথার অনুভূতিটাকে একটু বিভ্রান্ত করতে পারে। তখন কিছুটা ব্যাথা দূরীভূত হয়।
    ;
    এবারে উপরের এই বিষযটির সাথে মন এর মিল খুঁজবো- মানবশরীর যেমন ব্যাথা পায় তেমন মনও কি ব্যাথা পায়? মন কি দিয়ে তৈরি? এটার কি কোষ আছে? এটারও কি কিছু অংশ নষ্ট হতে পারে? উত্তরগুলো কীভাবে বলব? কারণ, সকলেই কোন না কোন কারণে মনে ব্যাথা পেয়েছেন বা পাচ্ছেন বা ধারণ করে আছেন। মন কি দিয়ে তৈরি তা দুনিয়ায় কেউ এখনো বের করতে পারেনি। এটা যে সৃষ্টিকর্তার অংশ তা ধর্মগ্রন্থে পাওয়া যায়। এটা সঠিক। আর যেহেতু এই মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বিষয়টি হচ্ছে সৃষ্টিকর্তা, যাঁর সম্পর্কে সঠিক ধারণা কখনই পাওয়া সম্ভব নয় (বেঁচে থাকা অবস্থায় ) তাহলে এই মন কি দিয়ে তৈরি তা কখনই জানা সম্ভব নয়। আর বিভিন্ন কারণে মনে তো কষ্ট পেতেই আছেন। এই কষ্টগুলো মনে আবার জমাও হয়ে থাকে। একের পর এক পুরাতন গুদামে বস্তা জমা হওয়ার মত জমা হতে থাকে। মাঝে মাঝে কোনো বিষয় নিয়ে কোনটি মাথাচারা দিয়ে ওঠে তখন ব্যাথার অনুভূতি হয়। কথা হচ্ছে যে- কার মনে কতটি কষ্টের বস্তা রয়ে গেছে? এ ব্যাপারে নিজেরাই চিন্তা করতে পারেন। কষ্টের অনুভূতিগুলো মন খুব সহজে মনে করতে চায় না, আবার একেবারে ফেলেও দেয়না- জমা করে রাখে। কিন্তু পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা হঠাৎ পাওয়া বিরাট কষ্টকে মনকে অনুভব করতে না দিয়ে মনের কোণে চেপে রেখে দিতে পারে ঠিক গুদামে জমা হওয়া বস্তার মতো। যতো কষ্টোই আসুক তারা সবই জমা রাখতে পারে, তখনই। মাথা ঠান্ডা রাখে, চিন্তা করে। চিৎকার করে না, কান্নাকাটি করে না। এটা সবাই পারেনা। যারা পারেন তারা মহামানব ছাড়া হতেই পারে না। আর মনের কষ্টের অনুভূতিগুলো মস্তিষ্কে যায় কিভাবে? কিংবা প্রশ্নটা এমন হওয়া উচিত যে মস্তিষ্কে পৌছা কষ্টের অনুভূতি মন কিভাবে পায়? না এখানে কোনো স্নায়ুতন্ত্র নেই আছে ম্যাজিক যেটা আমরা জানি না এবং যেটা মহান সৃষ্টিকর্তা এখনো আমাদের কাছে রহস্য রেখেছেন।

    10
    6 Comments
Skip to toolbar