-
অতঃপর
—————————–যতটা দূরে গেলে আর দূরত্ব বাড়েনা
ঠিক ততটাই দূরে চলে যাব।যতটা দূরে গেলে আর অতীত বলে কোন শব্দ থাকেনা
সেই সীমান্ত আমি পেরিয়ে যাব।যতটা দূরে গেলে আর কাছে আসার পথ টা জানা থাকেনা
ততটাই পথ পেরিয়ে যাব।যতটা দূরে গেলে স্মৃতিরা আর খুজে পাবেনা
ঠিক ততটাই দূরে পালাবোকখনো যদি কারো বেচে থাকার একমাত্র কারণটা আমি হতাম!!
কখনো যদি কারো ভালো থাকার একমাত্র কারণটাও আমিই হতাম!!
কখনো যদি কারো শেষ ভালোবাসাটাও শুধু আমি হতাম!!!কিন্তু সত্যি তো এটাই,
কারোর বেচে থাকার কারণ হতে যোগ্যতার প্রয়োজন হয়
অত:পর কেউ কারো জন্য বাচে না……
তবুও মানুষ কেন যেন বেচে থাকে……।কারো ভালো থাকার কারণ হতে বড্ড বেশী সহ্যক্ষমতা থাকতে হয়
অত:পর মনটা যে বড় অভিমানি……
পান থেকে চুন খসলেই কোন বারণ মানে না…..কারো শেষ ভালোবাসা হতে খুব ভালো বোকা হতে হয়
অত:পর একতরফা যে বেশী সময় বোকা সেজে থাকা যায় না…..
আর না আশ্বাস ছাড়া শান্ত নিঃশ্বাসে বাঁচা যায়…..11 Comments
Friends
Md. Safi Mahmud
@safimahmud
md-hujaif
@md-hujaif
Kanej-Roksana
@kanej-roksana
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Md.Jahangir Alom
@jalom2621gmail-com
আইভি হাসান
@ivy_hasan
শহিদুল ইসলাম
@shahidulislam
ইকবাল আহমেদ
@iqbal
Rafiur Nishan
@kurianonolatzi




প্রিয়কবি ইশরাত জাহান, এই কথাটা’র ভার, এই কথাটার কৃতজ্ঞতা আমি কিভাবে স্বীকার করবো আমার জানা নেই… সত্যিই জানা নেই… … … “কখনো যদি কারো শেষ ভালোবাসাটাও শুধু আমি হতাম…!!!” এ কথাটা আমাকে খুব কাঁদিয়েছে… … … কারণ এই দারুন খরার পৃথিবীতে একজন মানুষের শেষ ভালোবাসা আমি ছিলাম, শেষ প্রার্থনা আমি ছিলাম, শেষ স্পর্শ আমি ছিলাম… … … … … … …