Profile Photo

রক্তিম জয়Offline

  • RacktimJoy
  • Profile picture of রক্তিম জয়

    রক্তিম জয়

    3 years, 7 months ago

    কালো একাংশ আকাশ
    ……………………………………
    তুমি ভুলে যাবে আমাকেও, যেমন গিয়েছিলে গত গ্রীষ্মের কথা।
    উদ্ভট এই আমি-
    রাতের কবরের গন্ধ নিতে ব্যাকুল।

    তুমি ছেড়ে যাও, ফেলে যাও;
    কবরের বাসিন্দা বলেই বুঝি,
    সারা রাত পেটে কিছু পরেনি তবু জানতে চাও, কি গিলেছি!
    মৃত শরীরের নাড়িভুঁড়ি, চোখ, মগজ আর হৃদয় খেয়েছি;
    এমন শরীরের সাথে বেঁচে থাকা !
    কি যে ছাই, এমন কারো সাথে বুঝি — সংসার গড়া যায়!
    ছিঃ লজ্জা, কি লজ্জা; “কবি”
    সে তো আজীবন সাঁজা প্রাপ্ত পিশাচ।

    বলেছিলে যা মনে মনে, কান আর বুক ভরে শুনে নিয়েছি-তোমার গোপন ভাষণ।
    কেমন নিদারুণ এই রাত, চারপারে মাটি চাপা লাশ- আর
    ও পাশে, অতি আহ্লাদী ঘুম তোমার।

    আমার ভালবাসায় বিশ্বাস নেই,
    তবু করুণা খুব ভালবাসি–যদিও
    করুণা করিনি কোনদিন, সবুজবাগ গ্রামস্থ চোখ দুটো।

    6
    6 Comments

Friends

Skip to toolbar