Profile Photo

মেহেদি হাসান রাশিকOffline

  • Mehedi-Hasan-Rashik
  • ‘বিহগ’

    যে অপরাধে আমাকে অপরাধী করলে,
    সেই অপরাধে ক্রুসিফাইড হয়ে রক্তাক্ত শরীরে পরে ছিলাম রাজপথে,
    চারপাশে হাজার হাজার ভক্ত উল্লাসে, আনন্দে ফেটে পরছিলো,
    আমি ততক্ষণে জীবনানন্দ দাশের শঙ্খচিল হয়ে উড়ে বেড়াই,
    বনলতা আসে নাই, তুমিও আসো নাই, তাতে কি হলো?
    একটা একটা বৃষ্টির ফোঁটা যখন আমার ডানায় পরলো,
    কি শিতল! কি শক্ত!
    আমার ডানা ছিদ্র হয়ে গেলো, চুর চুর হয়ে গেলো,
    আমি আমার সাইনিক্যাল মনকে বুঝাতে পারি নি,
    হতাশায় ডুবে গেলাম বহু দূরে, ঐ পদ্মানদীর বুকে,
    যেখানে একসময় তুমি আর আমি নৌকায় চড়ে ভেসে ভেসে,
    সেই দূরে চলে যেতাম, সন্ধ্যা হয়ে যেত,
    তুমি ফিরে যেতে চাইতে, আর আমি?
    আমি তখন তোমার চোখ, প্যানাসিয়াতে জগতের সুখ লুটতাম,
    তোমার মৃদুস্বরের ডাক আমার এয়ারড্রামে কম্পন জাগাতো না।
    উহু আজ শুনবো না, আজ আমি অনেক দূরে,
    আমি আজ পাখি, আর হোমো সাপিয়েন্স নয়,
    মানুষ আর পাখির কি প্রেম চলে? হ্যাঁ সহানুভূতির চলে, প্রনয় নয়।
    মাঝি কন্যা তুমি কি আমায় দেখতে পাও?
    এই যে আমি আকাশে, আমার ডানা ধবধবে সাদা,
    উড়ে বেড়াই নীল আকাশে, দেখ না বুঝি?
    থাক থাক, বুঝেছি সব, অভিযোগ, অনুযোগ।

    6
    7 Comments

Friends

Profile Photo
Nilufar Ghani
@nilufar-ghani
Profile Photo
Najmon Naher
@nahernajmon
Profile Photo
Tasmin-Aziz
@tasmin-aziz
Profile Photo
Monirul Islam
@monirul9234
Profile Photo
Maksuda Akter
@maksudashima
Profile Photo
Azuma Heem
@azuma-heem-33
Profile Photo
Hasina Rahman
@hasina-rahman
Profile Photo
Nabanita Banik Mumu
@nabanita246
Skip to toolbar