-
লাবণ্যময়ী পাষাণ
মুহাম্মাদ নিয়াজ খন্দকারহে অনুপমা-সুহাসিনী,
তোমার এক আকাশসম মোহ
গতরাতে প্রগাঢ় অন্ধকারের মাঝে
কবর দিয়ে এসেছি।
তুমি অন্ধকারেই থাকো।
রৌদ্র উজ্জ্বল প্রভাতের আয়নায়
যখন ফুটে যাবে দিনের আলো,
তখন দূরেই থেকো।
তোমার নীলাভ দাম্ভিক নক্ষত্র যেন
আমার হৃদয় আকাশে
অবহেলার আলো ছড়াতে না পারে।
হে লাবণ্যময়ী পাষাণ,
বছরের পর বছর ঝর্ণা হয়েও
তোমাকে ভেজাতে পারিনি আমি।প্রতীক্ষিত কলি ফেটে যদি
ফুটে ওঠে কোনো ফুল,
তাতে আমার কিই বা অধিকার।
বনের ভ্রমর নিয়ে যাবে তার মধু।
আমি পিছু ফিরে শুধু
চাপা দিয়ে যাবো ফুল দেখার
দুর্নিবার আকর্ষণ।
আশাহত আক্ষেপ যদি না রইলো মনে
তবে মানুষ কিভাবে আমি?
Friends
রতন
@ratan92
Redwan Khan
@redwan-khan
মুহাম্মদ আস্রাফুল আলম
@ashraful710
চারুলতা
@adiba-rahman
Dhali Moin
@dhali-moin
Md. Hasan Tareque
@tareque
বিদ্রোহী !!!...........
@zunairah1917
দীনবন্ধু মণ্ডল।
@dinobandhu
SHEIKH ZILLUR RAHMAN
@z-r-shaponkabita2021
