-
জীবন তরীকা
সময় যে হয়নি এখনো
বয়স তোমার কাঁচা
তুমি যে স্বচ্ছ আয়না
সন্দীপন কর বায়না।
এ বয়সে যা নয় ভালো
প্রেম যমুনায় ভাসা
কচি নব পল্লবে তা
রোখ স্বপ্ন রাধা।
সুপ্ত কলি শুধায় খরা
শুভ্র প্রেমের বাহার
মানুষ রত্ন কর আহার
দিয়ে বলি হার।
বিদ্বান হলে ধন্য সবে
জন্ম রাধিকার
সার্থক সমর রত্ন মম
জীবন তরীকায়।
প্রেম পুণ্য হবে ধন্য
হউ যদি না পণ্য
সমাজ গাইবে গীতি কাব্য
তুমি যে অনন্য।
অজ্ঞ জ্ঞান মূল্য হীন
সে যে গোনাকর
শত পতি পত্নী রথী
সবই হবে পর।
সুহাস
৭/১১/২০২২6 Comments-
ভালোবাসা রইলো কবি সুহাস… আচ্ছা, সহজ শব্দে যদি কবিতায় মনের একটা সাধারণ কথাও বলা যায় তবে কিন্তু অন্তমিল না হলে’ও সেটা পাঠক আপন ক’রে নেবে… জীবনের সাধারণ অনুভূতিগুলোই কিন্তু কবিতা’র শুরুতে আসতে হয়… সুরের সাত স্বরের আরোহে’র মত… Easy to Hard… কবি সুহাস’কে আমি আমার একটা ভাইয়ের মতই মনে করতে শুরু করেছি বলে’ই এই পরামর্শগুলো দিলাম… শুভেচ্ছা রইলো…
-
অবশ্যই আমি আমরা একে অপরের ভাই, আর তাই আপনারা আমার পাশে থেকে পরামর্শ দিবেন সেটাই আমার কাম্য, কেননা এই কবিতার আসরে এখনও আমি অতি নগন্য – শুধু প্রশংসা করলে লাইক দিলে আমি আমাকে নিয়ে বেশি দূর যেতে পারব না যদি না পাই সঠিক পরামর্শ এবং সঠিক পথপ্রদর্শক তাই আমি একান্ত ভাবে আপনার এবং আপনাদের পরামর্শ কামনা করি। ধন্যবাদ।
-
Friends
এসকে হেলাল
@skhelal
Shoriful Shoron
@shoriful-shoron
Md Majnur Rahman John (Krishno John)
@krishno-john
আর্য
@arjo
সাখাওয়াতুল আলম চৌধুরী
@shakawat83
Mohammed Shimul Dhali
@shimuldhali
Drako Shajib
@drako
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
মোহাম্মদ নোমান
@nomankhalovi



শুভকামনা