-
মন বলে যাবো
মুহাঃ হাবিবুর রহমান
৬/১১/২০২২এখন সময় ব্যস্ত পারাপার-
নিজট থেকে দূরে কত যে ভাবনার খেয়া নিত্য বয়ে চলে এপার ওপার,
দিগন্ত মেলে ডানা গোলাপী আভায় সবুজের চাদরেন ঢাকা জমীনের বুকে-
প্রজাপতির চোখে ঘুম পড়ে সমস্ত লোকালয় দিন শেষে মহা সুখে।
জাগে যৌবন ঘূর্ণাবর্তের চক্র ভেঙে ফাল্গুনের পলাশ ফোটা শাখে
করে আহবান নিঃশেষ করে সব ব্যবধান এসা মহা মিলনের এই বাঁকে,
ভূলে যাও কষ্টের দাগ হৃদয়ের প্রবাহমান রক্ত ক্ষরণ দৈনতার ছবি
চেয়ে দেখ ঐ প্রভাতের রবি ছড়ায় কিরণ রাত শেষে উঠর জেগে সবি।কি যে ব্যস্ততা ছুটে চলা অবিরাম
তারি মাঝে আহবান এসো একবার ফেলে কাজ কাম।
মন বলে যাবো-একবারে জন্য হলেও
তবুও বিধি বিপরীত দিকে টানে
হয়না যাওয়া, হয়নি এখনও
সুদূর দিগন্তে তাই বিষাদের ছায়া
আশা আছে যাবো একদিন ফেলে সব মায়া।কত দিন কত দিন বিরহে হয়েছে সময় পার সে কথা কে ভোলে
জীবনের চাকা ঘুরিছে ঘূর্ণি পাকে আশা নিরাশার দোলা চলে
ওপারে অপেক্ষা বাড়িয়ে বাহু সহেনা সময় তাই যাতনা বুকে
মন বলে এইতো এলাম রাজ বেশে, কাছে রেখ মমতায় ঢেকে।15 Comments-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 10 November 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-

Md. Habibur Rahman
Lec-Islamic History and Culture Nowabenki Degree College, Shyamnagar Sathira.
১৯৭২ সালে সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার ১০নং আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম। সরকারী ব্রজলাল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স সহ মাষ্টার্স পাশ। বর্তমানে নওয়াবেঁকী মহাবিদ্যালয়ে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে কর্মরত। লেখালেখি, কবিতা আবৃতি, উপস্থাপনা অনেক আগের থেকে। কবিতা, প্রবন্ধ, ছোট গল্প ইত্যাদি বিষয়ে নিয়মিত লেখা চলমান। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে খুবই ভালো লাগে। সামাজিক সেবা মূলক কাজে সক্রিয় সম্পৃক্ততা রয়েছে। স্রষ্টার ইবাদত আর সৃষ্টির সেবা মহান ব্রত ও বিশ্বাস।
Friends
Nahar moyna
@moyna
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Md Rabiul Islam
@mdrabiulislam
Md-Shajib-Sikder
@md-shajib-sikder
Kh. Mahadi Hasan
@kh-mahadihasan
পরিমল রায়
@parimal-roy
Ghulam Faruq Hamim
@ghulamfaruqhamim
Okkhar ahsan
@okkharahsan
মিশকাত হোসাইন হিশাম
@hisham



সম্পূর্ণ কবিতাখানি একটা সমগ্র জীবনের চলচ্চিত্র বলে প্রতিভাত হয়েছে প্রিয়… স্বপ্রাণ
স্থিত মনন আর উজ্জ্বল অতীত যেখানে সুসমান্তরাল, রয়েছে আরও অজানিত এক অদৃষ্ট ওপারের অনুক্ষণ হাতছানি’ও… আপনার লেখায় এত অল্প মুগ্ধতা জানিয়ে শেষ করতে পারবো না প্রিয়কবি… শুভ হোক সর্বক্ষণ কবি… আবারও হতে থাক এমন কিছু ইথার কথোপকথন, হৃদয়ে হৃদয়ে, যাতনাক্লিষ্ট মনের এতটুকু মমতায়…