-
তুমি আর নেই সে তুমি
বাসু মৈত্র
—–+++++—–
তুমি এখন কেমন আছো সুপ্রিয়া?
যে তুমি কোন এক সময় সারাক্ষণ হাশিখুশি থাকতে
আমি কোন মজার কথা বললেই
তুমি শব্দ করে হাসতে হাসতে পেট চেপে ধরতে।মনে আছে একদিন আমি ক্লাসের
বন্ধুদের নিয়ে গল্প করছিলাম
তুমি ও জিনাত এসে যোগ দিলে
আমার প্রাইমারি স্কুলের “সারমর্ম দেখো” গল্পটা শুনেই
তুমি হাসতে হাসতে মাটিতে বসে পড়লে।তোমার কাশি শুরু হলো
কাশতে কাশতে অজ্ঞান হয়ে গেলে
সবাই ধরাধরি করে লাইব্রেরিতে নিয়ে শুয়ে রাখলো
কয়েক ঘন্টা পর তোমার জ্ঞান ফিরে এলো।এক্সাইটমেন্ট বেড়ে গেলেই তুমি
মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়তে
আচ্ছা তোমার এখনও কি আগের মতো
অজ্ঞান হয়ে পড়ার সমস্যাটা আছে?মনে পড়ে আমাকে একদিন জোর করে
খানজাহান আলির মাজারে নিয়ে গেলে
মাজারের গেট থেকে একটি মুরগির বাচ্চা কিনে
মাজারের পুকুর ঘাটে অপেক্ষা করতে লাগলে
কখন ধলা পাহাড় (পুকুরের কুমিরের নাম) ঘাটে আসবে।কালা পাহাড় আসলে হবে না
তোমার ধলা পাহাড়কেই লাগবে
অনেকক্ষণ অপেক্ষা করেও যখন ধলা পাহাড় এলো না
তখন বিড় বিড় করে মুখে কিছু একটা বলে
কালা পাহাড়ের দিকেই মুরগির বাচ্চাটা ছুঁড়ে দিলে।ছুঁড়ে দিতেই এক লোক পানিতে ঝাপিয়ে পড়ে
মুরগির বাচ্চাটা তুলে নিয়ে গেলো
বেচারা কালা পাহাড়ও আর পেলো না
তুমি লোকটার সাথে ঝগড়া করলে।লোকটা তোমাকে বোঝালো
“আপনার মানত শেষ এখন আপনার আর কিছু করার নেই”
লোকটা মুরগির বাচ্চাটাকে যেখান থেকে কিনেছিলে
সেখানে নিয়ে আবার বিক্রির জন্য হাকডাক শুরু করলো।তোমার কাছে জানতে চাইলাম এই মানত কিসের জন্য?
উত্তরে তুমি বলেছিলে, “ইদানিং তোমার জিনাতের সাথে
মেলা মেশাটা বেড়ে গেছে তাই তোমার উপর থেকে
জিনাতের ভূত তাড়াতে দরগায় মুরগি মানত করেছিলাম”।তোমার উত্তর শুনে আমার এমন হাসি পেয়েছিলো যে
মনে হচ্ছিলো সত্যি সত্যিই জিনাতের ভূত
আমার উপর সওয়ার হয়েছে।সে দিন তোমার চোখে মুখে যে
বোকা বোকা চেহারা দেখেছিলাম
আমি এখনও চোখের সামনে
তোমার সেই চেহারাটা দেখতে পাই।তুমি কি এখন তোমার হাজবেন্ডের জন্য
ঐ রকম কোন মানত করো
আর বোকা বোকা চেহারায় তাকিয়ে থাকো?
তোমার সব অদ্ভুত অদ্ভুত খেয়ালিপনা ছিলো
মনে পড়ে একদিন জিনাতের বাসা থেকে
রিক্সায় করে ফিরছিলাম
তুমি বললে, “সামনে থেকে যতোগুলো বাস ক্রস করবে
ততোবার তুমি আমায় আই লাভ ইউ বলবে”।আমি রাজি হলাম আমি বললাম, “যতোগুলো রিক্সা ক্রস করবে
ততোবার তুমি আমায় আই লাভ ইউ বলবে”
তুমিও রাজি হলে শুরু করলে ক্রসিং বাস, রিক্সা গোনা
যতোদূর মনে পড়ে প্রায় চল্লিশটার মতো রিক্সা ক্রস করেছিলো
আর আমায় ততোবার আই লাভ ইউ বলেছিলে।কিন্তু ঐ সময় একটাও বাস ক্রস করলো না
আর আমারও আই লাভ ইউ বলতে হলো না
এতে তোমার কী অভিমান!
তোমার বিশ্বাস হলো আমি তোমায় ভালোবাসি না
যখন পুরো ব্যাপারটা বুঝলে তখন আবার সেই বোকা বোকা
চেহারায় আমার দিকে তাকিয়ে রইলে।তোমার কী এখনও সেই আগের মতো
হঠাৎ হঠাৎ অদ্ভূত ইচ্ছেগুলো হয়?
যার এক সময় ইচ্ছে হতো রিক্সায় চড়ে
পুরো বাগেরহাট শহরটা ঘুরে বেড়াতে
ক্লাস ফাঁকি দিয়ে মনিকা হলে সিনেমা দেখতে
নাগের বাজারের কালু ঘোষের মিষ্টির দোকানে নিয়ে
আমায় দই চিড়া খাওয়াতে
তুমি খেতে না খুব স্বাস্থ্য সচেতন ছিলে।তুমি জানতে আমি দই চিড়া খুব পছন্দ করতাম
জানো আমার দই চিড়া এখনও খুব পছন্দের
মাঝে মধ্যে এখনও দই চিড়া খাই কিন্তু
সেই কালু ঘোষের দোকানের মতো স্বাদ পাই না।একবার মন্জুর সাথে রিক্সায় চড়েছিলাম বলে
তোমার সে কী অভিমান!
সাত দিন আমার সাথে কথা বলোনি
তোমাকে ছাড়া আমি অন্য কারো সাথে
চলা ফেরা করি সেটা তুমি একদম সহ্য করতে পারতে না।তুমি কী জানো, এখন আমি কার কার সাথে চলা ফেরা করি
কোথায় কোথায় যাই, কার সাথে রিক্সায় চড়ি
কাকে গাড়িতে নিয়ে লং ড্রাইভে যাই?
তুমি কিছুই জানো না, জানতেও পারবে না
কারণ, তুমিতো এখন আর নেই সে তুমি।।14 Comments-
-
ঠিক কতটা বললে কবিতাটার প্রশংসা করা হবে জানি না! এক কথায় অসাধারণ। চোখের সামনে পুরো দৃশ্যপট চলে গেলো সিন বাই সিন।
-
-
গল্প কিংবা কবিতা যে যাই বলুক আমি বলব সিনেমা! এমন সুন্দর ও সাবলীলভাবে তুলে ধরেছেন প্রতিটি দৃশ্যপট, মনের চোখ দিয়ে দেখতে একটুও অসুবিধা হয়নি। শুধু বিচ্ছেদের কষ্টটুকু খুব করে ছুয়ে গেল শেষে! ভালোবাসা নেবেন কবিপ্রিয়!
-
-

Basudeb Maitra
Poet
Bagerhat
Friends
rizraj
@horianaly
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
Saleha-Akter
@saleha-akter
Md Rahamat Ali
@rahamatalimd
Hassan-Rony
@hassan-rony
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
ApAlal
@apalal
Muhammad Jabed
@jabed92



কি এক অদ্ভূত ব্যথা আনন্দের ভ্রমন হ’লো প্রিয় আপনার কবিতায় তা’কি আমি কোনো মুগ্ধতায় প্রকাশ ক’রে শেষ পারবো? কবিতার’ও এমন দারুন যন্ত্রণারঙিন গল্প হ’তে পারে, এ সবাই বুঝবে না আর যারা বুঝবে তাদের অপ্রতিরোধ্য উষ্ণ অশ্রুই হবে আপনার অমৃত কাব্যের পূজোপুষ্প ন্যজরানা… প্রিয়কবি, আমি কোনো সমালোচক নই, আমি সত্য আর সুন্দর’কে খুঁজেছি এই পৃথিবীর পরেই যেখানে এমন জীবনের সাধারণ কথকতার উৎপত্তি ও প্রকাশ… নিরন্তর আপনার প্রতি আমার এই সামান্য হৃদয়ের সম্পূর্ণ প্রেম র’য়ে গেল প্রিয় কবি… আপনার সর্বক্ষণ সর্বমাত্রিক শুভ হোক…