Profile Photo

Asif NazrulOffline

  • Asif-Nazrul
  • Profile picture of Asif Nazrul

    Asif Nazrul

    • 3 years, 11 months ago

    মহাখালীর এসকে টাওয়ারের ফুটপাত দিয়ে হেঁটে আসছিলাম রাত ০৮টার দিকে। হটাত লক্ষ্য করলাম একটা মহিলা পাতলা একটা কাঁথা মুড়ি দিয়ে শুয়ে আছে। মাথার নীচে একটা পুটলি বিছানা করেছে কাপড় কিংবা চাঁদর দিয়ে । একটা কুকুর তখন এসে মহিলার বিছানার শোয়ার জন্য মাথা গুজে দিলো।
    মহিলা ততক্ষনে উঠে কুকুরটিকে তাড়াতে লাগলো। কিন্তু কুকুরের ভাষ্য এমন যে সে যাবেনা। সামনের দু পা সোজা মাটিতে সেপটে দিয়ে লেজ নাড়াতে লাগলো। মহিলা একটা কাঠি দিয়ে দুদিন বাড়ি দিল কিন্তু কুকুরের কোন ভাবলেস নেই। শেষতক মহিলা মাথার পাশ দিয়ে বিছানা থেকে এতটুকু জায়গা ছাড় দিলো। ওমনি কুকুরটি লেজ ঘুটিয়ে শুয়ে পড়লো।
    আহারে মানুষের জীবন ,আহারে পশু প্রেম। এ শহরে বহু মানুষ এভাবে রাস্তায় শুয়ে থাকে। আমাদের হয়তো সেদিকে খেয়াল করার সময় থাকেনা। একটা ২০টাকার পপকিন কিনে খাই ১০০ টাকায়।একটা ব্রান্ডের জামা কিনি হাজার হাজার টাকায়,২০০ টাকার বয়লার মুরগী ১৫০০ টাকা দিয়ে খেয়ে ওয়েটারকে ৫০টাকা বকশিশ দিই বুক ফুলিয়ে। আবার কারো কারো কুকুরের জন্য বাজেট থাকে হাজার টাকা অথচ কেউ হাত পাতলে দূর দূর করে তাড়িয়ে দিই।

    4
    4 Comments
Skip to toolbar