-
অন্তর্জাল
—ফাতেমা কাসেম
আজ সকালে আমার প্রিয়তম
যখন আমাকে বলল
ট্রেনে নিরবিচ্ছিন্ন নাও থাকতে পারে
অন্তর্জালের সংযোগ
তখনই মনটা বিষণ্ণতায় ছেয়েছিল।
কিন্তু আমার আবেগী হৃদয় প্রত্যাশা করেছিল
হয়তো এমনটি হবে না।
হয়তো কোলকাতা থেকে চেন্নাইগামী
ট্রেনের দুর্বার গতির মতোই
সচল থাকবে অন্তর্জালের গতিও
আমি ক্ষণে ক্ষণে জানতে পারব
আমার প্রিয়তমর দীর্ঘ ট্রেনযাত্রার
খুঁটিনাটি সব খবর।
কিন্তু হায়! অন্তর্জাল
তোমার তো হৃদয় বলে কিছু নেই
তুমি কি করে শুনবে
আমার বিরহী হৃদয়ের করুন আর্তনাদ
কি করে বুঝবে তুমি
তোমার এই নিরুদ্দেশ হওয়া
আমার হৃদয়কে করছে কতটা ক্ষত-বিক্ষত।6 Comments
Friends
মোঃ বায়েজীদ
@bayejid
খায়রুল ইসলাম
@khairulislam
শোয়েব হাসান
@shoaibhasan
Karoma village
@karomavillage
মুহম্মদ নাঈম
@naeem
শায়লা এ্যামিন
@shaylaaemin945gmail-com
saad bin
@saadbin
atif ac
@atifac
আব্দুল্লাহ আল আমিন
@abdullahalamin


এই কৃত্রিম বুদ্ধিমত্তার ‘কাগজি ফুল’ যুগে হৃদয় অপেক্ষা যান্ত্রিক রিদ্যম অধিক সঞ্চালনযোগ্যতা পেয়ে চলেছে… জানিনে এর শেষ কি ‘ফিরিয়ে দাও অরণ্য, লহ এ নগর’ এর মধ্যে দিয়ে হবে নাকি অন্য কোনো আরও ভিন্নমাত্রিক প্রত্যয় আমাদের জন্যে অপেক্ষায় রয়েছে…! শুভকামনা প্রিয় কবি…