-
ভঙ্গুর সমাজ/৩১.০১.২২
সত্যের হত্যা, মিথ্যার বিচরণ
পাপীষ্ট পালোয়ান সুমিষ্ট আচরণ।
রঙিন জীবনটা রঙহীন দেখি আজ
সোজা পথে বোঝা বেশি, ভঙ্গুর এ সমাজ।
লজ্জার সজ্জা পালিয়েছে শরমে
মানুষের মজ্জা বাঁকা দেখি চরমে।
গতিহীন জীবনের মতিটার বিভ্রম
ক্ষতিটা পোষাতে, বেচে দেই সম্ভ্রম।
পেট পুরে ঘুষ খাই তবু আমি নির্দোষ
সৎ পথে আছে শুধু অভাবের জৌলুস।
জালিমের জুলুমে মানুষ আজ হয়রান
বিভক্ত মানুষেরা হয় বাম নয় ডান।
প্রকাশ্যে কোলাকুলি করে ওরা অবতার
অন্তরে দলাদলি যার যার তার তার।
মানুষের রাজ্যে দানবের পায়চারি
মুখোশের আড়ালে হয় নাকি আহাজারি!
চোরে চোরে জোচ্চুরি এই পাশ ঐপাশ
মানুষের রূপ ধরে বদমাশ সন্ত্রাস।
শান্তির বাণী মুখে অশান্ত পথ চায়
বিশ্বের মানবতা ঘুণে ধরে ক্ষয়ে যায়।
নাক বোচা হনুমান খোঁচা মারা জন্তু
মন্দের অন্ধ আর ভালো কাজে কিন্তু।
শ্বাপদের খামচিতে রক্তের ধারা বয়
বুকে চাপা নিঃশ্বাস কষ্টের কথা কয়।
ভালো কাজে কালো মন ছুরি ঘেঁষে গর্দান
সকলেই খোঁজে আজ লাভ আর লোকসান।
বৃথা যায় অশ্রু হাশরের ময়দান
চারদিকে জেঁকে বসা ওঁৎ পাতা শয়তান।5 Comments
Friends
Md. Ziaur Rahman
@vulpotha81
Hassan-Rony
@hassan-rony
ApAlal
@apalal
HM Morshedul Islam
@hmmorshedulislam
Mir-Qudrot-Addin
@mir-qudrot-addin
LABIB
@la-b-ib
Busrana-Alme
@busrana-alme
মেঘনা
@syeda
Raftak Ruman
@noor-mohammad-nasim


বুনোটঠাসা শব্দে খুব সুন্দর হয়েছে কবিতাটি! সমাজের অন্যায়-অবিচারের প্রতি যেন বিদ্রোহ করল লেখাটি! ভালোবাসা নেবেন কবিপ্রিয়!