Profile Photo

Suhas Barnabash GomesOffline

  • Barnabash
  • Profile picture of Suhas Barnabash Gomes

    Suhas Barnabash Gomes

    3 years, 7 months ago

    খোলো আঁখি

    জাগ্রত কর হে মূর্খ সকল
    তোমার নেত্রকমল
    ত্রিলতায় খুজো পাবে শত
    রত্ন গহর
    আকাশ পাতাল মধ্যক পাষাণ
    অন্ধ বালি ঘর
    ভাঙ্গ আজই সুপ্ত রাজি
    রপ্ত পূর্ন ফল।

    জন্ম শত না পূর্ন তত
    শূন্য মনোবল
    চলন বলন অকর্ম সমন
    রুষ্ট দিগম্বর
    অসার বর্ম অক্ষম সম
    বল নিষ্ফল
    চিত্য কর্ম নিত্য কাম্য
    কামনায় ঈশ্বর।

    যাচ্ছে বয়ে কালে ক্ষয়ে
    অজস্র সময়
    ইচ্ছে তোরণ কর বরণ
    মস্তক বিনয়
    চক্র বাঁকে ছরাও ওহে
    কোমল মলয়
    অহংবোধ দয় চূর্ণ করে
    লও তুমি বলয়।
    Suhas
    15/11/2022

    8
    9 Comments
    • “জাগ্রত কর হে মূর্খ সকল
      তোমার নেত্রমল
      ত্রিলতায় খুজো পাবে শত
      রত্ন গহর”
      এই স্তবকটিতে নেত্রকমল হ’লে সুন্দর অর্থবোধক কেননা নেত্রমল অর্থ চোখের ময়লা/পিচুটি যেটা এখানে প্রযোজ্য নয় ব’লে মনে হয়… গহর শব্দটি অত্যন্ত সুন্দর একটি সংযোজন কেননা এর অর্থ হীরা…

      আপনার লেখায় মহাকবি মাইকেল মধুসূদন দত্ত সাহেবের একটা স্বাদ পাওয়া যায়, কখনো কখনো ঈশ্বরচন্দ্র গুপ্ত মহাশয়ের কবিতার কথা’ও মনে প’ড়ে যায়… সত্যিই কত অসাধারণ ও কাব্যময় ছিল সে যুগের কবিতার সুর ও ছন্দ… কবিতায় সেই সুর আর এখন সত্যিই খুঁজে পাওয়া যায় না… আপনাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানাই…

      • আপনার মতো প্রিয় বন্ধু পেয়ে আমি সত্যিই খুব খুশি – কিন্তু বিশ্বের মহান কবিদের স্মরণে এনে আপনি আমাকে যে সম্মান দেখিয়েছেন আমি তার যোগ্য নই। ধন্যবাদ

    • চমৎকার শব্দশৈলী!

    • দেখা হয় নাই চক্ষু মেলিয়া।

    • সুন্দর সুন্দর শব্দের সমাহার

Skip to toolbar