Profile Photo

মোঃ সাজ্জাদ হোসেন সিয়ামOffline

  • Shiyam
  • 🔰 পথ ও পথিক 🔰

    কেমন নির্লীপ্ত আকাশ সীমানা
    দিকভ্রান্ত বলাকা উড়ছে পথ হারা সঙ্গীর খোঁজে,
    ডানায় তৈরী পথ বেয়ে পেরিয়ে যাবে রামধনু-ব্রীজ,
    স্নান সেরে নেবে সোনালী রোদে।

    লাল আবিরে মাখামাখি পশ্চিম আকাশ
    ছুটছে মেঘের স্বর্ণালী পাহাড়, নদীর বুকে
    নীল সমুদ্রে এ কোন রঙ্গীন পথ!

    অলিগলি পায়ে হাটা সরু পথ রাজপথে
    মিলেমিশে একাকার, পথের টানে পথিক হাটে,
    সে যাবে সমুদ্র সৈকতে, নদীর মোহনায়,
    গোবী-সাহারা পেরিয়ে ঝাউবন, শালবন
    পেরিয়ে, মহুয়া বনের মাতাল হাওয়ায়
    পা-টলোমলো ভঙ্গীতে সে পৌঁছোবে
    পাহাড় চূড়ায়।

    কতশত পথের মৃত্যু দেখেছি আমি, মৃত্যু দেখেছি
    পথিকের, পথ ও পাথেয় হারেতে দেখেছি
    অনেকের, আমিও ক্লান্ত পথিক, ভগ্ন
    মনোরথ, হাটতে হাটতে তুমিও কী
    হাঁপিয়ে ওঠোনি, জানি না কবে আমার
    পথে মিশবে তোমার পথ।

    ✨🆂🆂🅿🆂🆂✨

    4
    6 Comments

মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম

Skip to toolbar