-
Md.Monyruzzaman Khan is with এম.আর মুহাম্মাদ ইস্রাফীল and 59 others
প্রথম কবিতায় একজন শরৎ রূপবান !
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖
মোঃ মনিরুজ্জামান খানআমার সামনে একটি মানুষ সমান উচু বাধা !
পুরোনো, কিন্তু শক্ত গাথুনীর একটি দেয়াল।
দেয়ালের মাঝে মাঝে কিছু ছোট ফার্ন পাতা,
ফার্নের পাতায় পাতায় গত মধ্য রাতের বৃষ্টির দানা !
এক একটি সাদা হীরের ন্যায় ফুটে আছে !
সকালের সূর্য ফোটার সাথেই হীরেগুলো চমকাচ্ছে।
দেয়াল টপকাতে গেলে মাটিতে স্বপ্নগুলো ঝরে
যেতে পারে।
ভূবাংলাকে অন্তপুরে সাজিয়েছি শুভ্র মানুষের কর্মসূচীর মন্ত্রে,
হয়না পালন কোন এক অজানা রহস্যের ষড়যন্ত্রে !
যখন কেউ না আসে সুদূরের পথে একসঙ্গে হেঁটে যাবে,
“সৃজন কর্তা”র সামনে বুক পেতে দেই শপথের বর্ণে।
শব্দ চাষী হবো, কবিতার জমিন ভরিয়ে তুলব এবার।
চাল আছে, আছে চুলো, সাদামাটা একটি বাড়িও ! সেই বাড়িতে ছিল একজন মহীয়সী নারী” !
মা”য়ের হাতের চা খেতে খেতে রূপালী পোকার কাব্য শুরু।
যখন তখন এখন চা বানিয়ে দেয় না আর মা” !
মা” গিয়েছেন চলে দেয়ালের ওপাশে রূহানী মাহফিলে !
যাবার আগে ফু’ দিলেন কানে কানে “যাবি তুই কবির কাতারে !
কীভাবে ভাইয়ের রক্ত ছিটিয়ে স্বাধীন রক্ত জবা ফুটিয়েছি যদি জানতে !
অভুক্ত হয়ে ছুটেছি লাঙ্গল কাধে কৃষকের সবুজ ধানের শিষ আনতে,
ছেড়া পালের গুণ টেনে পায়ে পায়ে হেটেছি মাঝির সাথে।
ঘরে ফিরে চোখ বন্ধ করে ধ্যান করেছি, টুঁ শব্দ না করে
পঙ্খীরাজ ঘোড়ায় উঠে আকাশের নীলে দেখে এসেছি-
সূর্য যেমন না পায় কাছে চন্দ্রকে
রাত করে না অতিক্রম দিন”কে !
অলক্ষ্যে একজনের কর্তৃত্বে আমি বিশ্বাসে অটুট বন্দী,
জান্নাতি চাবির উদ্দেশ্যে শুদ্ধতম মনের অনুশীলন নিয়ে
ঘুরে ফিরি, যদিও না যায় পাওয়া তারে !
আসেনা সে মনের ঘরে অহেতুক জীর্ণ ফিকিরে।
চরণের আর্তনাদ উঠে জনাকীর্ণ অক্ষরের জঞ্জালে,
ঘুর ঘুর বাতাস ঘুর্ণায়মান লাল শিমুলের ফুলে।
ঢেউয়ের তালে উঠে আর নামে হারিকেনের আলো,
ডিঙা ভরা রূপালী ঝিলিক তুলে পদ্মা নদীর ইলিশগুলো।
ক্লান্ত আমি দিবালোকে নিত্য ছুটোছুটি প্রয়োজন অপ্রয়োজনে,
পরিচয় খুঁজে দন্ডায়মান দিবসের সেই আমি অপূর্ণ ব্যবধানে।
ব্যর্থ কিন্তু আপোষহীন একটি আবেগের আলোকপাত
পাথর দিয়ে তৈরী কি আমার মন? নয় কী মানুষের হৃদয় !
ব্যাথা পেয়ে অন্যকে কাঁদিয়ে নিজেও কি কাঁদিনি কখনো ?
আসলে স্বার্থপর হৃদয় হাসে কী করে ! যেভাবে হয় হোক
এভাবে নয়, অন্য কোন উপায়ে, ভীন্ন আর এক রূপক
সাদা সাদা কাশ ফুলের মুকুট মাথায় পড়ে
আবার আমি নেব পূণর্জীবন, হয়তো কবি নয়
নয়তো নির্বাচিত একজন শরৎ রূপবান !7 Comments-
-
প্রিয় মহতী পৃথুলা জামান, আপনার স্নেহ আমিও
মিস করেছি ! ইদানিং আমি একটু অলস হয়ে আসছি। আপনার প্রদীপ্ত প্রেরণা এখনো আমার
বুকে অটুট। কিছু লিখতে পারছিলাম না, সময়
একটি ভয়ংকর শত্রু রূপে দেখা দিচ্ছে। আর
তাই আমার প্রথম বকলম কবিতাটি ঘসে মেজে
তৈরি করেছি….প্রথম কবিতায় একজন শরৎ
রূপবান” ! সেটাকেই তুলট” কবিদের জন্য
পোস্ট করেছি।
আপনাকে মন ভালো থাকুক। সুস্থ থাকুক
আপনার হৃদয়।
-
-
-
কবিতার ভেতর যে গল্প আছে সেই গল্পটা খুব ভালো লাগলো কবিপ্রিয়! আপনার পরের লেখার জন্য অপেক্ষায় রইলাম! ভালোবাসা নেবেন!
-

Md.Monyruzzaman Khan
- লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব্যাপারটি অজানা। জ্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।
" বোকা জামান এবং অধরা জলপরীর কাব্যনামা" শিরোনামে একক কাব্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।
তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!
Friends
শায়েরুল ইসলাম
@shaerulislam
Ekhtiar Uddin
@ekhtiar2003
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
রিফায়াত নিগার
@refayat-nigar
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Jannatun Nur
@jannatun-nur
আজীমি
@azeemi
AdabenTatali
@adabentatali


কোথায় ছিলেন প্রিয় কবি!? এসেই একটা দারুণ কবিতা দিলেন তুলটকে। খুব ভালো লাগলো।