-
ইচ্ছে নদীর ঢেউ
—————————– # বাসব রায়অনেকদিন আর মুখোমুখি হইনি
চোখে বলা ভাষাগুলো রপ্তের বাইরে এখন বুকের গভীরে না বলা কথাগুলো সহজপাঠের মতো পড়ে যেতাম অনর্গল ৷আমার প্রথম অধঃপতনের ক্ষতটা জ্বলেপুড়ে ছারখার হয় বারবার , অব্যক্ত ভাবনার আকাশে বৃষ্টিহীন মেঘগুলো কখনও সজল হয়ে যায় ৷
বুনো পথ ধরে শাল-বিথীকার ছায়ায় সবুজের বুকে আঁকা ছিলো প্রেম ভালোবাসার কাতর আহ্বানে ভুলেছি পৃথিবীর রঙ –
আজ বর্ণহীন আমি ;
অতঃপর , খেয়ালী ভাবনার অবকাশে শূন্যতা করেছে গ্রাস ৷সবটাই প্রাপ্তি হয়ে ধরা দেয় না কখনই –
কিছু না পাওয়া ইচ্ছেরা নীরবেই হেরে যায় , ঝরে যায় ৷
আকাঙ্ক্ষার বুকে ঝরানো পাতার সমাধি ,
নিশ্চিহ্ন ভালোবাসার স্রোতে ঘোলাটে অশ্রুর ঢেউ ৷5 Comments
Friends
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
অভিমানী মন
@ovimanimon
তুলট ডেস্ক
@toulot
চাঁদ সদাগর
@chand_sodagor
Md. Deloar Hossen
@md-deloar-hossen
Dhali Moin
@dhali-moin




স্বাগত জানাই কবি ও কবিতাকে। “আমার প্রথম অধঃপতনের ক্ষতটা জ্বলেপুড়ে ছারখার হয় বারবার , অব্যক্ত ভাবনার আকাশে বৃষ্টিহীন মেঘগুলো কখনও সজল হয়ে যায় ৷” অনবদ্য লিখেছেন।