Profile Photo

আব্দুল মজিদ মারুফOffline

  • abdulmojid
  • সমসাময়িক প্রেক্ষাপটে প্রকাশিত হওয়া ইডেন কলেজের বিভিন্ন তথ্য আমাদেরকে বিস্মিত করে। সার্টিফিকেট , ভালো কলেজ এবং ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করাই আজ আমাদের কাছে বড় সফলতা।

    দিনের পর দিন কলেজ/ইউনিভার্সিটিতে যারা লাঞ্ছিতা হচ্ছে ধর্ষিতা হচ্ছে তারা নিশ্চুপ হয়ে সবকিছু সহ্য করতেছে। কলেজ বা ভার্সিটি থেকে বেরিয়ে আসছেনা। প্রত্যাখ্যান করছে না ঐসব পতিতালয় যেখানে সতীত্ব হারাতে হচ্ছে একের পর এক নারীর। কারণ তাদের ঐ কলেজ, ঐ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হবে এটি তাদের মনের চেতনা। তাদের বাবা-মার আশা তাদের সন্তান ভালো একটা ডিগ্রি অর্জন করবে, ভালো কলেজ বা ইউনিভার্সিটি থেকে।

    এই ভালো সার্টিফিকেট এর চাহিদা আমাদেরকে এতটাই অন্ধ করে দিয়েছে যে নিজের সতীত্ব দিয়ে হলেও আজ ভালো একটা সার্টিফিকেটের দিকে মানুষ ছুটে চলছে। অবস্থার আলোকে মনে হয়, “সতীত্ব নয় বরং সার্টিফিকেট চাই” এই মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। অথচ এটা আমাদের কখনোই কাম্য ছিল না।

    আগামী প্রজন্মে আমরা কেমন আদর্শ স্থাপন করতে যাচ্ছি তা নিয়ে আমাদের শঙ্কিত হওয়া দরকার। “সার্টিফিকেট নয় বরং মাতৃত্বের মর্যাদা রড় মর্যাদা” এই চেতনা সকলের মাঝে জাগ্রত করারও দরকার।

    #দায়ীর_কলম #রিমাইন্ডার
    আব্দুল মজিদ মারুফ

    10
    8 Comments

আব্দুল মজিদ মারুফ

দাওয়াহর উদ্দেশ্যে পথ চলা

গ্রামে জন্ম নেওয়া ইসলামী শিক্ষায় শিক্ষিত এক তরুণ। লেখালেখি শখ এবং এর পিছনে মহৎ উদ্দেশ্য বিদ্য্যমান। বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রবন্ধ লিখে থাকি। একক বইয়ের পান্ডুলিপি প্রস্তুত শুধু প্রকাশের অপেক্ষা।

ইসলাম আমাদের কাছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে এসেছে। কিন্তু আজ আমরা শুধুমাত্র কিছু ইবাদতের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছি। ইসলামের প্রতিটি কথাটি বিশেষ কিছু চাহিদা রয়েছে, সেই চাহিদাকে বিশ্ব মাঝে তুলে ধরা লেখালেখির অন্যতম উদ্দেশ্য।

Skip to toolbar