-
মো:মাঈনউদ্দিন
ওদিকে কচি মেয়েটির মনে উত্থিত আবেগ অনুভুতি গুলি লাউয়ের ডগার শিরাগুলির মত অমলের মূর্তশাখায় অঙ্গুলি আকরে তিলে তিলে বড় হইতে লাগিল। রাতবিরাতে কল্পজলে সুখের হাওয়া তিলোত্তমা তিল তিল করিয়া আপনার দেহ পরানে যৌবন ভরিয়া ভরিয়া উঠিতেছে। আগে যেমন দেখিলেই ভালো লাগিত এখন হাত ধরিতে ইচ্ছে করে, একান্তে বসিয়া তাহার চোখে চোখ রাখিয়া নিরব ভাষায় কথা বলিতে ইচ্ছে করে। আগে যেমন কোন অপরাধের জন্য কোন অনুসোচনা কাজ করিতোনা এখন বিছানায় সুইয়া নিজের বোকামির কথা স্বরন করিয়া লজ্জায় খুন হইয়া জাইতে ইচ্ছে করে। তিলে তিলে তাহার কল্পনায় রসবোধের শক্তি আরো তিব্র ও প্রখর হইয়া উঠিতে লাগিল। আগের যেমন আয়নার সামনে দারাইলে বদন পরের ব্রনের দাগ আর সৃষ্টি কর্তার শিল্পসত্যার নানান অসামঞ্জস্যতা চোখে বাধিত এখন মনে হয় কে যেন তাহার পিছনে দারিয়ে আছে আর মনে আক্ষেপ যাগে তাহার অকুণ্ঠিত বাহুপাশ কেন আমাকে ঝাপটে ধরেনা। এমনি করিয়া চিন্তাবোধের ভিতর দিয়া চলিতে চলিতে মেয়েটি দেহ ও মনে যুবতি হইয়া উঠিতে লাগিল। এখন মাঝে মাঝে আয়নার সামনে দারাইয়া দুচোখে কাজল টানিয়া ওরনা খানি নেকাব করে নিজেকে অমলের দৃষ্টি দিয়া দেখিতে থাকে আর মনে মনে ভাবে এই রুপে অমলের সামনে গেলে ওর পরান খানি ভরিবে কিনা। আয়নার সামনে নানান অ্যঙ্গেল থেকে নানান ভঙ্গিমা করিতে থাকে। দিন যায় মাস যায় অমলের সংরক্ষিত অভয়ারন্যে দক্ষিনা বাতাসের মত মেয়েটির অবাধ বিচরন সুরু হইয়া যায়। পৃথিবীর সকল কিছুকে রোধ করতে পারলেও উন্মুক্ত প্রান্তরে বাতাস কে রোধ করা সম্ভব নয়। মাঝে মাঝে দক্ষিনা বাতাস দমকা হাওয়ার মত এ ডালের কয়েকটি পাতা ছিরিয়া ও ডালের কিছু ফুল ছিরিয়া অমলের প্রকৃতিটাকেই উল্পে পাল্টে দিতে লাগিল। আর অমলও অফিসে তাহার দির্ঘদিনের ভাব মুর্তিহইতে বিচ্যুত হইয়া জাইতে লাগিল। এখন অফিসে অমলকে দেখিলে অনেকেই রসিকতার ছালে হেসে বলে ভাই বলছিলাম না মনের মত মানুষ পাইলে কোন দিনও নিজেকে ধরে রাখা সম্ভব না। তো ভাবিকে একদিন দেখান। দেখি কে আপনার মত মানুষকে জয় করে ফেললো। অমল কাকে দেখাইবে এমন একজনের সংকেত বিসংকেত গুলি তাকে ভাবায় সেই কথা কলিগদের বলিলে সবাই ছি ছি করিবে।2 Comments
Friends
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
স্মৃতি রানী রত্না
@srratna1990
Shahana-Shirin-Sultana
@shahana-shirin-sultana
Shibly Ahmed Mozumder
@shiblyahmedmozumder
মালিহা নামলাহ
@malihanamlah
Tasmeen laila
@tasmeen-laila86


সুন্দর সাধু ভাষায় গদ্য। অভিনন্দন।