Profile Photo

M. Kamrul IslamOffline

  • M.-Kamrul-Islam
  • Profile picture of M. Kamrul Islam

    M. Kamrul Islam

    • 3 years, 11 months ago

    রাজহাঁস
    কামরুল ইসলাম

    জানতে কি চাও কোথা থাকি; কোথা বা বসবাস?
    যেথা থাকি আছে যে সেথা নীলপদ্মের চাষবাস।
    কোমল জলে ফুলের মেলায় মোহিত চারিপাশ,
    সিংহাসনে পুচ্ছ নাড়ায় একটি প্রবীণ রাজহাঁস!
    সরোবরে ভাসে না সে শতদলের মাঝে,
    বিষকাটালি অতি প্রিয় পদ্ম নাকি বাজে!
    অযতন আর অবহেলায় পদ্মপুকুর মরে,
    বিষকাটালির শিকড় বাড়ে জলে ও তার পারে।

    পুকুরও রবে, জলও রবে উধাও হবে ফুল,
    কাঁদিবে পুকুর, কাঁদিবে জল, কাজল জলের কূল।

    6
    1 Comment
Skip to toolbar