Profile Photo

Payel Akhter Jyoti NurOffline

  • Payel
  • Profile picture of Payel Akhter Jyoti Nur

    Payel Akhter Jyoti Nur

    3 years, 6 months ago

    সুভাশহীন বসন্ত

    পায়েল আক্তার জ‍্যোতি

    তুমি মুখ ফিরিয়েছ বলে,
    মোর দ্বারে ফাল্গুনের সুভাশ নিষ্ঠুর বার্তা আনে অবেলায়।
    ক্ষত-বিক্ষত ,আহত- ব্যাথাহত,
    কত ফন্দি ফাঁদে,আজ উন্মনা
    মনে আনমনা আমি।
    বিচ্ছেদ প্ররোচনায় স্বীয় ,আদৌ কি লিপ্ত????

    তবে কি কৃষ্ণচূড়া ফন্দি বেঁধেছে শিমুলের সাথে –
    ফুটবে না মোর দ্বারে,
    ক্ষত দিয়ে -বিক্ষত করে
    আজ সে স্থির,
    অস্থিরতা কাটিয়ে আমি স্থির বলে-
    আমি ফন্দি করেছি?
    মোটেও না!!

    আজ আমি তুরিতে স্থির
    নিষ্ঠুর বার্তা পেয়ে।।
    একাকার করে শীতের কাফন পড়িয়ে
    বিলম্ব না করে দিব্যি বসন্ত কাটছে আপন মনে ,
    বাহ বড় আশ্চর্য!!!

    ফাল্গুনের ছোঁয়া জাগিয়ে দিল ,
    প্রাক্তনের পর্ব থেকে হুট করে।
    এলোমেলো কেশে বসন্তের পরশ লাগিয়ে ,
    উওরী( চাদর)গায়ে ,কুহেলির সাথে আজ মিশে গেছি আনমনা হয়ে।
    উপেক্ষা করেছিল বসন্ত আমায়, ভুল বুঝে -কৃষ্ণচূড়া ফুটেনি মোর দ্বারে।।
    তবে আজ কেনই বা এসেছে?
    জানি আমি বসন্তের সাথে তোমার চুক্তি ছিল তবে!

    ব্যাক্ত -অব্যাক্ত কত বন্দনা,
    মন যে আজ আনমনা।
    সংগোপনে নিজের মাঝেই সব ব্যাক্ত আছে।।।

    8
    11 Comments
Skip to toolbar