-
আমি লিখতে জানিনা
যা লিখি তা মালিকের করুনাবন্দনা জানাই তারে
কি করে?
আমি তো আছি বেঁচে
তাঁর অথৈ নিয়ামতে।
আব্দুল মজিদ মারুফ15 Comments -
আব্দুল মজিদ মারুফ
দাওয়াহর উদ্দেশ্যে পথ চলা
গ্রামে জন্ম নেওয়া ইসলামী শিক্ষায় শিক্ষিত এক তরুণ। লেখালেখি শখ এবং এর পিছনে মহৎ উদ্দেশ্য বিদ্য্যমান। বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকায় প্রবন্ধ লিখে থাকি। একক বইয়ের পান্ডুলিপি প্রস্তুত শুধু প্রকাশের অপেক্ষা।
ইসলাম আমাদের কাছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে এসেছে। কিন্তু আজ আমরা শুধুমাত্র কিছু ইবাদতের মধ্যে ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছি। ইসলামের প্রতিটি কথাটি বিশেষ কিছু চাহিদা রয়েছে, সেই চাহিদাকে বিশ্ব মাঝে তুলে ধরা লেখালেখির অন্যতম উদ্দেশ্য।
Friends
জিনাতুন নেছা
@zinatunnesa99
মো:শাহীন হাওলাদার
@hmshahin
Smsadek__
@smsadek__
ফারহান সীমান্ত
@melbetkhan
মিনহাজ লিমন
@minhaz-limon
Nazmul Kabir (নাজমুল কবির)
@nazmulkabir
A.T.M WALIULLAH
@a-t-mwaliullah
Ruhan Internee
@ruhaninternee
মো. রউফুল আলম
@rouful



আলহামদুলিল্লাহ… আমি সত্যিই জানতাম যে আপনি লিখতে পারবেনই… অনেক অনেক সুন্দর হয়েছে লেখাখানি প্রিয়কবি আব্দুল মজিদ মারুফ… !!!
মারুফ ভাই, কবিতা লিখতে হলে যে সব সময়ই লাইনের শেষে মিল থাকতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই… কবিতা’র অনেক প্রকারভেদ রয়েছে তবে ছন্দময় কবিতায় লাইনশেষে শব্দের মিল থাকলে সেটা শুনতে ভালো শোনায় এই মাত্র তফাৎ… আপনি যদি কবি কাজী নজরুল ইসলাম সাহেবের “রুবাইয়াৎ-ই-ওমর খৈয়াম” পড়ে দেখেন তবে এমন অনেক শব্দের মিল খুঁজে পাবেন এবং আমার বিশ্বাস আপনার পড়তে’ও খুব ভালো লাগবে… মনের কিছু কথা, কিছু অনুভব, আনন্দ এবং দুঃখের, হাসি এবং কান্নার, যদি আপনি লাইন ভেঙ্গে ভেঙ্গে লিখে ফেলেন দেখবেন একটা দারুন সুন্দর কবিতা হয়ে উঠবে…
আজকে যে কবিতা’খানি আপনি এখানে পোস্ট করেছেন, এর বিষয়ে আপনার জন্যে আমার ভাষা ও শব্দগত কোনো সংশোধন নেই বরং আমার নিজের জীবনে মালিকুল মুলক, রাউফুর রাহিম-এর যে নিয়ামত সমূহ এত যুগ যাবৎ পেয়ে এসেছি, জীবনের বেঁচে থাকা বাকি সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস ও বছরের সমস্ত মুহূর্তে যেন যথার্থ ও পরিপূর্ণভাবে তাঁর কৃতজ্ঞতা, শুকরিয়া আদায় ক’রতে পারি এবং মানুষকে ভালোবাসার মতো অন্যতম সর্বোচ্চ ভালো কাজ, সুন্দর মন নিয়ে সম্পাদন করতে এই আরজ মালিকের শাহী দরবারে ক’রে যাবো… “আল-ইলাহ্ সুব্হানাহু ওয়া তা’য়ালা” যেন অনুগ্রহ ক’রে আমাদের পূর্বের এবং পরের সমস্ত পাপ’কে পূণ্যে রূপান্তর ক’রে দেন… আমিন…