-
নূরীময়💝 ভালবাসার একটা শহর চাই,
যেখানে শুধু থাকবো💖 তুমি আর আমি💖, পৃথিবীর অন্য সব মনুষ্যেকূলের জন্য প্রবেশ নিষিদ্ধ। যে শহরের নাম হবে “তোমার -আমার শহর,
প্রেমময় সিক্ত পেলব আবেশে কাটানো জীবনভর প্রতিটি প্রহর।
জানো আমার খুব ইচ্ছে , খুব ইচ্ছে তোমার আমার শহরে আমাদের ছোট একটা কুঁড়েঘর থাকবে,
ঠিক একদম কোন এক তটিনীর তীরে, পাশে থাকবে কাশবন ঘেরা সফেদ কাশফুল,
তারপরে থাকবে চির সবুজাভ শ্যামল পল্লী গ্রাম।
প্রতিদিন সকাল বিকাল দুজনে হাটতে বের হবো,
সূর্যদয় আর দুপুর গড়িয়ে সন্ধ্যা হলে সূর্যাস্ত দেখবো।
ঠিক কতোটা মামায় ছড়িয়ে সূর্যটা হেলে মিলিয়ে যায়, আলতো ছুঁয়ে মেশাবো শরীরে মিষ্টি রোদ।
রোজ জোৎস্না রাতে চাঁদ দেখবো তোমার কুলে বসে মাথা রেখে, আমি বরং চাঁদ না দেখে তোমাকে দেখবো, তুমি বলবে কি দেখ এমন করে, আমি বলবো চাঁদ দেখে, উত্তরে তুমি বলবে যাহ্ আমি আবার কবে চাঁদ হলাম?
আমি বলবো হ্যাঁ তুমিই তো আমার চাঁদ, কেনো জানো?
বললতো কেনো?
কেননা চাঁদ তো আর রোজ উঠে না, আলোও ছড়ায় না, তুমি বরং রোজ আমার চাঁদের আলো, জ্বালো রোজ আলো আমার হৃদঘরে।
তুমি বলবে যাহ্ পাগল একটা।,
নাকি? কি ঠিক তখন তোমার মায়ালি কণ্ঠে বলবে ভালবাসি তোমায় পাগলটা।।
আমার একটা কবিতা চাই,
তুমি কি সেই আমার কবিতা হবে,
যার ছন্দ হবে তুমি, বাক্য হবে তুমি, প্রতিটি উপমাও হবে তুমি।
আমার একটা আবৃতি পারে এমন মায়াবতী চাই,
তুমি কি আমার সেই আবৃতিকারী মায়াবতী মেয়েটা হবে?
যার আবৃতি শুনে আমি রোজ প্রেমে পড়বো, শুধু তোমার প্রেমে হাজাররুপে, বারেবারে। তোমার কবিতা আবৃতি শুনে শুনে আমি ঘুমিয়ে পড়বো তোমার কুলে, ঠিক বাচ্চাদের মতো।
কতোকগুচ্ছ চিরকুট চাই,
সেকেলের মতো
ডাক পিয়নের হাতে চিরকুট আসবে, প্রবল আগ্রহ নিয়ে অপেক্ষা থাকবো, আমার আজকাল ইলেকট্রনিকের ভালবাসা মেসেজ যুগে ভাল লাগে না, পুরনো মডেলের প্রেম হবে আমাদের।
একটু আধটু হলেও আমায় লিখতে বসবে, কিচ্ছুটি না পারলে সাদা কাগজে ছোট করে হলেও ভালবাসি লিখবে।
একটা গিন্নি চাই,
তুমি ইন্নি কি আমার সেই গিন্নি হবে?
একটা সময়ের জন্য নয় বরং পুরোটা জীবন কাটিয়ে দেওয়ার জন্যে।
একটা সকাল চাই,
তুমি কি আমার সকাল হবে?
যার মিহি কোমল হাতে ঘুম ভাঙ্গে মুয়াজ্জিনের আযান হলে।
একটা দুপুর চাই,
তুমি কি আমার সে দুপুর হবে?.
তৃষ্ণার্ত হৃদের তৃষ্ণা হবে, হাত ফাকার বাতাস হবে।
একটা বিকেল চাই,
তুমি কি আমার শেষ বিকেলের লাল মায়াবতী হবে?
তোমার সাথে আঙ্গুলের ফাঁকে আঙ্গুল রেখে, গোধুলীর পড়ন্ত সূর্যটা হেলে পড়া দেখবো।
এলোমেলো বাতাসে যখন দুল খাবে তোমার এলোচুল,
পাশের কাশবন থেকে ঠিক তখনি এনে গুজে দেবো তোমার চুলের খোপায় কাশফুল।
তোমার কপালে একটা অদৃশ্য কালো টিপ পড়িয়ে দেবো পড়ন্ত বিকেলের ডলে পড়া সূর্যের পর আধারে যখন কেউ কিছু দেখে না ঠিক তেমনটা, শুধুই আমি দেখবো সেই টিপটা, আমি ছাড়া পৃথিবীর অন্য কেউ আর আর দেখবে না।
হাতে হাত রেখে বলবো,
একটা তুমি চাই,
সেই তুমিটা কি তুমি হবে?
আমার হয়ে হয়ে কি সারাটিজীবন রবে…
এখন নিজেকে অনেক ভাগ্যবান মনে হয়। তোমাকে পেয়েছি তাই।
জানি না তুমি আমাকে কতটা ভালবাসো। বা আমিও জানি না আমি তোমাকে ঠিক কতটা ভালবাসি কিন্তু হ্যাঁ আমি তোমাকে ঠিক ততটা ভালবাসি যতটা ভালবাসলে অন্য কাউকে আর ভালবাতে ইচ্ছে হবে না। আমি তোমাকে তত টা দিতে চাই যতটা দিলে তোমার আর কাউকে লাগবে না। আমি এমন ভাবে তোমাকে চাই যেমন ভাবে চাইলে তুমি আর অন্য কারোর হতে পারবে না।।
তোমাকে দিয়ে সকল শুরু আর তোমাকে দিয়ে শেষ রাত। সবই তুমিময়। আমাদের ছোট্ট সংসার। নূর আর নূরীর💝সংসার! কিন্তু আজ একটু ভিন্ন হঠাৎ করেই তুমি চলে গেছো। তোমার পাগলের কথা না ভেবে।একা দিন – ফাঁকা রাত
নিভেছে আলো তুই নেই কেউ নেই
লাগছে না ভালো 😣😣😣😣
#20193 Comments
Hope is the good thing, May be the best of all things, And good things never die
Nur
Friends
মিথিলা কনক
@methila06
ইকবাল আহমেদ
@iqbal
Araf-Mahmud
@araf-mahmud
nomanur-rahman
@nomanur-rahman
Rehana Akter
@rehana-akter
Md-Maruf-Hasan
@md-maruf-hasan
Jannatul Ferdausi
@ferdausi
Arif Muslimeen
@arif-muslimeen
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid


Very nice 👍