Profile Photo

Nahian RubayetOffline

  • rubayet71
  • Profile picture of Nahian Rubayet

    Nahian Rubayet

    3 years, 9 months ago

    নিয়মিত নির্দিষ্ট সময়ে স্টেশন থেকে ছেড়ে যায়
    ভোরের ট্রেন
    দূর থেকে হুইসেল শোনা যায়
    শব্দে অসময়ে ঘুম ভেঙে মাথা ধরে ওঠে
    এক বার ভেঙে গেলে হৃদয়ের মত ঘুম আর জোড়া লাগে না
    তোমার ফিরে আসার মত অপেক্ষা করে থাকি বাকি সময়
    যেন বাকি জীবন
    খেয়াল করে দেখলাম সপ্তাহের একদিনে নিয়মের বিরতি ঘটে
    ছুটি পায় ভোরের ট্রেন
    তবুও
    অসময়ে জেগে উঠি
    বুঝার চেষ্টা করি তোমার চলে যাওয়ার মত নিরবে চলে গেল কি না
    তারপর
    তারপর ভিষণ রকম একা বেঁচে থাকা।

    ২৫০১১০২২
    বাসাবো

    4
    5 Comments
Skip to toolbar