Profile Photo

Jubayer Al MahmudOffline

  • jubayer
  • Profile picture of Jubayer Al Mahmud

    Jubayer Al Mahmud

    • 3 years, 11 months ago

    শিরোনাম: তোমাকে চাই
    কলমে: জুবায়ের আল মাহমুদ
    তারিখ:২৬/১১/২২

    গ্রীষ্মের ঝড়ো হাওয়ায়, আমি তোমাকে চাই।
    বর্ষার রিমঝিম বারিধারায়, আমি তোমাকে চাই।
    শরতের কাশবনে মৃদু হাওয়াই, আমি তোমাকে চাই।
    হেমন্তের শিশির ভেজা প্রভাতে, আমি তোমাকে চাই।
    শীতের কুয়াশার আবরণে, আমি তোমাকে চাই।
    বসন্তের ফুলের মেলায়, আমি তোমাকে চাই ।

    ভোরের প্রথম রবির কিরণে, আমি তোমাকে চাই। উদাস দুপুরের ক্লান্তিতে, আমি তোমাকে চাই।
    পড়ন্ত বিকেলের লাল রঙা শেষ আলোয়, আমি তোমাকে চাই।
    নিস্তব্ধ রাতের অসীম শূন্যতায়, আমি তোমাকে চাই।
    রংধনুর সাত রংয়ের ছটায় ছটায় আমি তোমাকে চাই।
    সাঁঝের বেলায় নীড়ে ফেরা সারি সারি পাখিদের ভিড়ে, আমি তোমাকে চাই।
    উছলে পড়া পূর্ণিমার রূপালী জোসনায়, আমি তোমাকে চাই।
    দিগ্বিদিক ছুটে চলা জোনাকি সারির অমলিন দীপ্তিতে, আমি তোমাকে চাই।
    পাহাড়ি ঝর্ণার শুভ্র স্রোতধারার মায়াবী ছন্দে, আমি তোমাকে চাই।
    জীবনে তোমাকে চাই, মরনে তোমাকে চাই,শেষ পর্যন্ত আমি তোমাকেই চাই।

    9
    6 Comments
Skip to toolbar