-
মায়াজাল..
দিগন্ত জুড়ে নীলিমার মাঝে
পলাতক সময় করে পরিহাস,
স্তব্ধ নিঃশ্বাস দূরে ঠেলে
ফিরে আসি আমি বারে বার,
ছুঁয়ে যাই, আবার হারাই…
একই আকাশের গোধূলিতে …
অনন্ত পতন, অনন্ত সময়
একই ভাঙ্গনের কথা, একই পথ…
তোরই জন্য সহস্র সূর্য দেবে ,
একই আলো চিরকাল।
সেই আলো ছুঁয়ে যাবার আশায় ,
ফিরে আসি আমি বারে বার, আবার হারাই…
একই আকাশের গোঁধূলিতে…..
আমি বুঝিনা কেন একই মাটিতে
এত বিশাল রঙের খেলা,
আমি জানিনা, একই মানুষের একটা স্পর্শে
কেন এত ছোঁয়া…
আমি জড়িয়ে যাই সে মায়াজালে,
তবু যেতে চাই স্বপ্নের আলোয় ,
সকল বাঁধা ভেঙ্গে
আলো ছায়ায় তোর তরে…।💚💙❤️13 Comments-
-
“মায়াময়ী স্বপ্রাণে জাগাও জোয়ার
পিপাসিত মন নয়ন সতত ছোঁয়ার
তোমার ছোঁয়ায় মরু হৃদয় সপ্তবরণ
নিয়েছি নিয়ত আমি তোমার স্মরণ
চোখের জলের তবে এত ছিল রঙ…!” -
আমি জানিনা, একই মানুষের একটা স্পর্শে
কেন এত ছোঁয়া…
আমি জড়িয়ে যাই সে মায়াজালে, ভালোবাসার জনের স্পর্শের অনুভূতি মনে হয় এমনি হয়। ভালোলাগা জানবেন কবিপ্রিয়।-
@prithula / Thank u…for fabulous comment.
-
-
-
Friends
অরণ্য মিথিল
@aronnonaim
আজীমি
@azeemi
Eiasin Arafat
@eiasin-arafat
Ramim Alam Swapnil
@ramim-alam-swapnil
Al-Rashed
@al-rashed
Motiur Rahman Mizan
@dressed-human
Md. Safi Mahmud
@safimahmud
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto



জীবন একটা মায়াজাল; ছিন্ন করা কঠিন।