Profile Photo

Bappy KhanOffline

  • bappykhan
  • Profile picture of Bappy Khan

    Bappy Khan

    3 years, 9 months ago

    আমাদের চাওয়া পাওয়া
    ব্যান্ড: দ্যা কিউ
    কথা: বাপ্পী খান
    সুর: রেশাদ মাহমুদ
    অ্যালবাম: জন্ম (১৯৯৪)

    আমাদের চাওয়া পাওয়া
    পেয়ে গেলে হয় মাটি,
    আমাদের সব হারিয়ে ফেলা
    মনে হয় সোনা খাঁটি।
    ও পৃথিবী তুমি যাদুর গোলক ধাঁধা
    আর নিষ্প্রাণ জলছবি।
    আমাদের চাওয়া পাওয়া
    পেয়ে গেলে হয় মাটি,
    আমাদের সব হারিয়ে ফেলা
    মনে হয় সোনা খাঁটি।
    ও পৃথিবী তুমি যাদুর গোলক ধাঁধা
    আর নিষ্প্রাণ জলছবি।

    কিছুক্ষণ কান্নাতে কিছুক্ষণ হাসিতে,
    মাঝে মাঝে অভিমান প্রিয় নরনারীতে।
    কিছুক্ষণ কান্নাতে কিছুক্ষণ হাসিতে,
    মাঝে মাঝে অভিমান প্রিয় নরনারীতে।
    ও পৃথিবী তুমি যাদুর গোলক ধাঁধা
    আর নিষ্প্রাণ জলছবি।
    আমাদের চাওয়া পাওয়া
    পেয়ে গেলে হয় মাটি,
    আমাদের সব হারিয়ে ফেলা
    মনে হয় সোনা খাঁটি।
    ও পৃথিবী তুমি যাদুর গোলক ধাঁধা
    আর নিষ্প্রাণ জলছবি।

    খুশি হয় সহজে, ব্যথা পাই অল্পতে
    জীবনের কোন কোন ইচ্ছে গুলো
    রয়ে যায় গোপনে।
    কিছু কিছু ভালোবাসা ভুলে যাই সহজে
    অনেক বেদনা আছে
    যা রেখে দেই যতনে।
    ও পৃথিবী তুমি যাদুর গোলক ধাঁধা
    আর নিষ্প্রাণ জলছবি।
    আমাদের চাওয়া পাওয়া
    পেয়ে গেলে হয় মাটি,
    আমাদের সব হারিয়ে ফেলা
    মনে হয় সোনা খাঁটি।
    ও পৃথিবী তুমি যাদুর গোলক ধাঁধা
    আর নিষ্প্রাণ জলছবি।

    ©️ lyric Bappy Khan
    ©️ tune Reshad Mahmood

    7
    4 Comments
Skip to toolbar