-
🕌 মসজিদ 🕌
আমার বাড়ীর ঈশান কোণে ছোট্ট মসজিদ ঘর
সেই ঘর থেকে ভেসে আসে আল্লাহু আকবার,
সকাল-বিকাল সবাই মোরা এই ঘরেতে যাই
ঈমাম হুজুর বসে আছেন তাঁরই দর্শন পাই।ছেলে-বুড়ো সবাই মোরা দ্বীনের শিক্ষা লই
ধর্মসুতায় গাঁথা মোরা এক সারিতে রই,
আগের মানুষ পূর্ব-পুরুষ দাদার পরদাদা
তাঁদের সাথে ছিলেন কত যাদের মন সাদা।কষ্ট করে যতœভরে বানিয়েছেন ঘর যাঁরা
তাদের লাগি দোয়া মাঙি নাজাত পাক তাঁরা,
নামাজ পড়ে তসবীহ হাতে এই ঘরেতে ব্যর্থ
ধ্যানের চোঁখে চেয়ে দেখি রহমত পড়ছে খসি।আজানের ঐ মুধর সুর যখন আসে কানে
সর্বকর্ম ছেড়ে দিয়ে ছুটি মসজিদ পানে,
বেহেস্তের ঐ ফুল বাগিচা আমার মসজিদ ভাই
মসজিদ আমার দ্বীনের আলো, মসিজদ আমার ঠাঁই।গ্রামবাসী দেশবাসী দোয়া মাঙি হায়
মসজিদের ঐ দাতা যেন স্বর্গ সন্ধান পায়,
দ্বীন-দুনিয়ার মালিক তুমি ওহে দয়াময়
পূর্বসূরীর তরে যেন বেহেস্ত নসীব হয়।তোমার আশিক তোমার মাসুক বানিয়েছেন এই ঘর
তাঁদের দান কবুল কর, করিওনা গো পর,
ধনী দূর্জন কত সুজন এই ঘরেতে আসে
ধনী-নির্ধন নাই ভেদাভেদ সবাই সবার পাশে।মালিক তুমি মনিব তুমি, তুমি আমার সব
তুমি বিনে এ ভূবনে আর কেহ নয় রব,
ইহলোকের রহমত আমার পরকালের সাক্ষী
শেষ বিচারের নিদানকালে মসজিদ যেন দেখি।মসজিদ আমার ধ্যানের ধ্যান মসজিদ আমার প্রাণ
মসজিদ আমার জীবন প্রদীপ মসজিদ খোদার স্থান,
যত্ন করে রাখব তারে মনের মণি কোঠায়,
ধনী-গরীব যত মোমিন আসেন ভাই সেথায়।লা-শরীকের জিকির শুনে শুয়ে নিদ্রা যাই,
মসজিদের ঐ পাশে আমি-আমার কবর চাই।✨🆂🆂🅿🆂🆂✨
7 Comments

মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
Friends
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
nili
@nili
রবিউন নাহার তমা
@rn-toma243gmail-com
Nahar moyna
@moyna
মেহেদী হাসান
@saimul
নাফিউল ইসলাম নাফি
@nafiridoynafiulislamgmail-com
Khan Hoque
@khanhoque
আনিকা মারজান ইরা
@anikamarjanera


ভাবনার সুন্দর প্রকাশ! মঙ্গল হোক!