Profile Photo

Jannatul FerdausiOffline

  • ferdausi
  • Profile picture of Jannatul Ferdausi

    Jannatul Ferdausi

    3 years, 7 months ago

    🎺বাঁশরী🎺
    জান্নাতুল ফেরদৌসী

    বুক ধড়পড় অস্থিমজ্জা সার
    কেবলই হুতাশ মনস্তাপ,
    সরসী-তটে বসিয়া বেণু
    হইয়াছে অসার ।
    নিদ্রিত নয়ন তমসা কোণে খোয়াব দেখিয়া —
    জাগিয়া কহে,”অসারে ঢালিব প্রাণ,
    সুর লহরী বাঁধিবে তান ”
    মোহনীয় জালে শ্রুতির পানে
    ধেয়ে আসে বাঁশরীর বাণ !
    নিশ্চুপ নিশাচরে ছিল সে কে,
    বাঁধিয়াছে যে প্রাণের তরে –
    বাঁশরী তাহার সুরের মূর্ছনায়,
    ছাপিয়া গিয়াছে প্রণয়ের বাণী,
    অশ্রুমালায় সিক্ত পথিক,
    শুনিয়া গাঁথে ফেরারির মর্মবাণী !
    বাঁশরী তাহার নিরাকার সুরে,
    আলো-আধাঁরি পথে
    হাওয়ায় মিলায় কুঠিপুরে!
    মেলেনি দেখা ছায়ায় মলিন,
    মায়াবী জালে জড়িয়ে পড়ে —
    পিছুডাকা শুভদিন !!

    6
    3 Comments
  শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi

Daulatpur,Khulna

 

♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।

শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।

২০০০ সালে  সাঁকো প্রকাশনি থেকে কবিহিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট  গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নামবনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ। 

        ই-মেইলঃ [email protected]

Skip to toolbar