-
[স্মারক-চিহ্ন]
চঞ্চল স্বভাবের এই মেয়েটির বয়স যখন ১২,তখন তার বিয়ের ফুল ফোটানো হয় ।সে মেনে নিতে পারেনি বয়ঃসন্ধিক্ষণের এই নব জীবন ।প্রশ্ন ওঠে,“শিক্ষক পরিবারের মেয়ে হয়েও বাল্যবিবাহ ?” কী আর করা যাবে,মেয়ে হয়ে জন্মেছে যে ! আজ না হয় কাল তো তাকে পরের ঘরে ঠাঁই নিতে হবে । তাছাড়া মাস্টারের ১০সদস্যের সংসারের খরচ বহনও কষ্টকর ।তাই শ্যালোকদের কথা মতো সৎপাত্রে কন্যাদান করেন ।পুঁথিগত বাক্যব্যয় হলেও,সত্যিই জামাই তার সৎপাত্র ।রেবা লেখা-পড়ায় প্রথম ছিল তার ক্লাসে ।বিয়ের পর যখন সে স্কুলে যায়,অনেকেই তাকে ক্ষেপাতো “ছোট বৌ,ছোট বৌ” বলে ।এমন অবস্থায় মাস্টার মশাই মেয়েকে নিজ গ্রামের স্কুলে ভর্তি করে দেন ।এই স্কুল থেকেই শুরু হয় রেবার জীবনের নতুন অধ্যায় ।পর্বঃ ৪
কাপনহাটি গ্রামের অতিশয় শান্ত স্বভাবের ছেলে দুলু ।এটা তার আদুরে ডাক ।সম্ভ্রান্ত ঘরের দুলাল সে ।কিন্তু তার আচরণবিধিতে তেমন কোনো রেখাপাত করেনি ।একদমই মাটির মানুষ ।স্বাধীনতাত্তোর বাংলার মাটিতে দুলাল শেখের একখানা সরকারি চাকরিও জুটে যায় বিনে পয়সায় ।নতুন চাকরি সাথে নববধূ ; সে এক অন্যরকম অনুভূতি কাজ করে দুলুর মনে ।দুলুর কাকা মোকাম শেখ নতুন বৌ দেখতে এসে,সে এক এলাহি কাণ্ড ঘটিয়ে বসেন ,”কীরে দুলু,তুই কুন বাড়ির মাহে নিয়ে আলি ?ফহির না-হি ।আর কেউ আলিপরে যে,ঘুমটো দিতি অয়,তা দেহি তোর বউ জানে না ।ডাহে আমারে একবার সালামও দেলে না ।ঐ মাইয়া তুমারে কেউ কিচু শিহাই দিনি না-হি ?উ-য়া-আল্লা এ দেহি পুলাপাইনগের নগে খেলে !কী—গো বড়ু বিবি,তুমার ছাবাল কিরাম বউ আনিচে ; মাতায় কাপুড় নেই,কুটিগুলার সাতে আবার খেলা কইরচে ।”
কী আর বলবে দুলাল শেখ;চুপ করে শুনতে থাকে নববধূকে নিয়ে যত কীর্তন।
এভাবেই শশুরবাড়ির নানামুখী কথা শুনে নববধূ ছোট্ট রেবার “অবুঝ মনের ” দিন কেটে যায় ।2 Comments
শিষ্টাচার:
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !
সদাচার-সাধুবাদ যাবে সব ধুয়ে, রবে শুধু শিষ্টাচার, দিয়েছি যাদের মাঝে !

Jannatul ferdausi
Daulatpur,Khulna
♠♣♥♦♣♠জান্নাতুল ফেরদৌসী ১৯৮২ সালের ১৯ জানুয়ারি, যশোর জেলার ছাতিয়ান তলায় মাতুলালয়ে জন্মগ্রহন।
শিক্ষাগতযোগ্যতাঃ এম,এ.(বাংলা) এম,এড ।
২০০০ সালে সাঁকো প্রকাশনি থেকে “কবি”হিসেবে স্বীকৃতি লাভ । ২০২২ সালে নবসাহিত্য প্রকাশনী থেকে ‘কবি সম্মাননা’-স্বরূপ সনদ এবং ক্রেস্ট গ্রহন । পেশায় একজন শিক্ষক (GPS)। যৌথভাবে প্রকাশিত বইয়ের নাম“বনফুলের সন্ধানে,,নতুন তার মিছিলে,,উদীয়মান কবি,দহনের কাব্য, কবিতায় সাতকাহ,কাব্য ফেরি,ধান শালিকের কাব্য,শব্দ শ্রমিকের কাব্য,চায়ের ধোঁয়ায় তোমাকে খুঁজি,কেউ ভালোবাসেনি,কবি কন্ঠ, রাত_তখন_বারোটা দুই (ভৌতিক)"। একক বই-"আমিত্ব","বুনট","ছায়ামানব", ''উপদেশে উপলব্ধি'', ''ধোঁয়াশা'', ''আড়াল'',সময়ের মুখোশ।
ই-মেইলঃ [email protected]
Friends
Nahar moyna
@moyna
ABDUL KADIM SHAHED
@abdulkadimshahed
জে এস এম অনিক
@00anik
মাজেদুল হক
@birohikobi
এফ. আর. মাহদী
@frmahedi
স্নিগ্ধ ধূম্রাক্ষর---
@subaiya-aymaan
হেমায়েত হোসেন হিমু
@himu68hgmail-com
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
তাহমিনা মোরশেদ
@rbtm796923t



চমৎকার উপস্থাপন