-
সত্যিই আমি প্রচণ্ড রকম ব্যার্থ,
আমি তোমার মনের দুয়ারে মাথা ঠুকেও ভালোবাসা আদায় করতে পারিনি
তোমায় এক নজর দেখার তৃষ্ণায় কতো দুপুর, বিকেল অভুক্ত থেকেছি তবুও তুমি আসনি আর এলেও এক ঝুড়ি অবহেলা নিয়ে আসতে সাথে করে।
সত্যিই আমি ভীষণ ব্যার্থ,
তোমায় না জেনে না চিনে তোমায় ভালবাসতে চেয়েছি, তোমার দুই নয়নে ভালোবাসা খুজেছি , ভালোবাসা পাবার তিব্র আকাঙ্ক্ষা দেখেছি তোমার চোখে, মুখে। জানিনা ঠিক কি ভুল বুঝেছিলাম সে দিন।
সত্যিই আমি চরম ব্যার্থ,
তোমার চোখে আমার জন্য যে ব্যাকুলতা আমি দেখেছি, তা ক্ষণিকের ছিল আমি তা বুঝতেই পারিনি। তুমি মাঝে মাঝে বলতে “আমায় ছেড়ে দাও, তুমি অন্য কাউকে নিয়ে সুখি হও” আমি শত চেষ্টা করেও বোঝাতে পারিনি যে আমার সুখটা তোমার কাছে, আমার ভালো থাকাটা তোমার কাছে, আমি যে তোমার মায়ায় ভীষণভাবে বন্দি।
কতো পাগলামি করেছি বার বার তোমায় বোঝাতে চেয়েছি কতোটা ভালবেসেছি তোমায়, তুমি ক্ষণিকের জন্য সাড়া দিলেও পুরোপুরি আমার হওনি, হয়তো তোমার গল্পে অন্য কেউ ছিল।
আজ আমি পুরোপুরি ব্যার্থ,
এই সমাজের কাছে, পরিবারের কাছে, এমনকি তোমার কাছেও , তুমি যখন এতো বছর পর আবার ফিরে এলে, তোমাকে ভালবাসলেও কাছে রাখতে পারিনি।
যোগ্য সন্তান হতে পারিনি, যোগ্য প্রেমিক হতে পারিন।
।
‘8 Comments -
Friends
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
মোঃ আরিফুল ইসলাম
@ammouriful
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
Diponkor Sharma Partho
@parthodip218
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
@nuralam
মাহ্দী সাকিব
@mahdi-sakib
ইফতিশা খানম
@eftishakhanam
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman


অপ্রাপ্তিতে ভরা এ জীবন অর্থহীন নয়! নতুন দিন নতুন আশা নিয়ে ফিরুক আপনার আঙিনায়! শুভ সকাল!