Profile Photo

অনন্ত হৃদয়Offline

  • Anonto57
  • Profile picture of অনন্ত হৃদয়

    অনন্ত হৃদয়

    3 years, 6 months ago

    “আদিমত্বা ”
    তারপর…..
    বিবেকের সব আবরণ এক এক করে খুলে ফেলে
    বিবস্র হয়ে দাঁড়ালাম চৌরাস্তা মোড়ে,
    ভেবেছিলাম সমাজের সব মানুষগুলো কে একটা উচিৎ শিক্ষা দিব
    স্তব্ধ করে দিব জীবনের সকল কোলাহল।
    কিন্তু না;
    আমার এই নির্লজ্জতা দেখে কারো কোন মাথা ব্যথা নেই
    এক মূহুর্তের জন্য থেমে যায়নি পৃথিবীর গতিপথ
    নির্বিকার সবাই ছুটে চলছে লোকাল বাসের ভীড়ে
    আমি মাথা নত করে দাঁড়িয়ে রইলাম নির্বাকে!
    তাহলে কি পৃথিবী আজ ধ্বংসের দ্বারপ্রান্তে
    অথবা সমাজের মানুষগুলো সব এতোটাই সভ্য হয়ে গেছে যে-
    আমার এই অসভ্যতা কে তারা কিছুই মনে করছে না?
    তারা উদারতার দৃষ্টিতে এটাকে ভাবছে নিছক পাগলামী!
    পৃথিবী কে দ্বিধান্বিত করতে চাওয়া এই আমি
    অবাক বিস্ময়ে ধীরেধীরে চোখ তুলে তাকালাম,
    তাকিয়ে দেখি-
    সমাজের সব মানুষগুলো বহু আগে থেকেই
    আদিমত্বাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার লড়াই করছে।
    আমি;
    আমার ফেলে আসা চরিত্রগুলোকে এক এক করে কুড়াতে লাগলাম ধুলোর আস্তাবলে..!

    “অনন্ত হৃদয়”
    ঢাকা

    4
    5 Comments
    • কবি আপনাকে শুভকামনা ও অভিনন্দন জানাই

    • পাঠে বিমোহিত। শুভকামনা রইল।

    • মানুষ আদিম প্রানি বটে। অভিনন্দন।

    • অনেক কিছু নতুন করে ভাবতে শেখালেন লেখকপ্রিয়! আমিও ভাবতাম একটা বিপ্লব প্রয়োজন যা সমস্ত পৃথিবীকে বদলে দেবে চোখের নিমিষেই! তবে আজ উপলব্ধি করলাম এমন আমূল-পরিবর্তন নিমিষেই হয়না। হয়ত প্রতিনিয়ত একটু একটু করে বদলে চলেছে! নতুনত্ব একটু একটু করে গ্রাস করছে আদিমত্বকে! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন!

Friends

Skip to toolbar