Profile Photo

Basudeb MaitraOffline

  • Basumaitra
  • Profile picture of Basudeb Maitra

    Basudeb Maitra

    3 years, 6 months ago

    আগুনে জল পোড়ে
    বাসু মৈত্র
    —–++++—–
    দেখেছো কী কখনও আগুনে জল পোড়ে
    চোখের জলে আগুন লাগে
    সে আগুনে ভস্মীভূত হয় পুরুষ?
    বুদ্ধিবেশ্যার কলমে চিত্রায়িত ছবি দেখে
    চোখ জুড়ায় অঙ্গ জুড়ায় না
    জলন্ত অঙ্গের আগুনে জলাঞ্জলি দেয় ধর্ম।
    যে বিসর্জিত করলো তার সত্ত্ব
    আত্মপরিচয় বিলীন হলো
    তাকে বুদ্ধিবেশ্যারা কী বলবে?
    ধর্ম গেলো, সত্ত্ব গেলো, জাত গেলো
    উদ্বাস্তু হলো যে বসুন্ধরায়
    বুদ্ধিবেশ্যার দল তাকে বলে দেহোপজীবিনী।
    অপবাদে, অপমানে চোখের জ্বলে আগুন
    এ আগুনে জল পোড়ে, বুদ্ধিজীবী পোড়ে
    ব্যবসায়ী পোড়ে, পোড়ে বিবেক বোধের অনুভূতি।
    পুড়ে যাক, পুড়ে জ্বলে সব খাক হয়ে যাক
    ধর্ম মুক্তি পাক সত্ত্ব ফিরে পাক
    বসুন্ধরায় পুনর্বাসিত হোক নারী সত্তা।
    বুদ্ধিবেশ্যার বেশ্যাবৃত্তি বন্ধ হোক
    চোখের জলে আগুন লাকুক
    সে আগুনে পুড়ে ছাই হোক দৃষ্টিভঙ্গি।।

    5
    4 Comments

Basudeb Maitra

Poet

Bagerhat

Skip to toolbar