-
অভাজনা
মিজানুর রহমান মিজান
বলার যা তা বলি না
করার যা তা করি না
মায়ার বাঁধনে জপ হলনা।।
বেদিশা পথিক, কাজকর্ম নয় সঠিক
জীবন হয় কি ঠিক, মর্ম বুঝি না।।
নিজেই হয়ে দোষী, অপরের দোষ খুজি
একবার ভাবলাম না,সত্য বাণী নিলাম না।।
যা হবার নয় বিত্ত, তা দিয়ে পূর্ণ চিত্ত
ভাঙ্গবে গাড়ি সত্য, অটুট থাকা সম্ভব না।।
চাঁদের নিজস্ব আলো নাই
কার দয়ায় আহার পাই
আপনা জীবন কেমনে বাঁচাই
ভাবলে একবার দিশা থাকে না।।
অদ্ভুদ কান্ড অনেক ভবে
লজ্জাবতী ছুঁইলে মরে,যবে
গাছের আগায় পানি জানি সবে
অফুরন্ত নেয়ামতেও নাই শোকরানা।।
খুটিহীন দিগন্ত আকাশের মহড়া
যমদূত সর্বদা দোয়ারে খাড়া
সময় মতো নাহি দেই সাড়া
খাওয়া-দাওয়া করেও অভাজনা।।
লেখক মিজানুর রহমান মিজান,সম্পাদক দীপ্তি7 Comments
Friends
Md Ashfak Sayed
@ashfak
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Busrana-Alme
@busrana-alme
KabirHossain
@kabirhossain
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
Sheikh-Saadi-Saimon
@sheikh-saadi-saimon
অপরিচিতা আমি
@opo-ri-1001
UnauthorisedDreamer
@unauthoriseddreamer
Muhammad Shakil
@shakil2022


এই অগোছালো পথচলার নাম জীবন।