Profile Photo

কে,এম, আশিকুল আলম রিজনOffline

  • ashiqulalamrejon
  • দখিনা হাওয়ায়

    দখিনা হাওয়ায় সবুজ পাতা গুলো নাচে,
    হৃদয়ে আনন্দ জাগে,
    সবুজ পাতার নৃত্য দেখি নীরব দৃষ্টিতে,
    দাড়িয়ে দাড়িয়ে সবুজ পাতার নৃত্য দেখলাম অনেক্ষণ,
    ঘুরেই দেখি এক মা আর তার মেয়ে পরিতৃপ্তি সহকারে আম খাচ্ছে,
    আনন্দ জাগে মনে,
    দখিনা হাওয়ায় মা মেয়ের চুল উড়ছে,
    কবে যেন লাল রংয়ের চাঁদ দেখেছিলাম আকাশে,
    বট গাছের পাতা জরিয়ে রেখেছিল চাঁদকে,
    গুচ্ছ গুচ্ছ পাতাগুলোর বাতাসে দুলছিল আর লাল চাঁদ দেখছিলাম,
    আমি চাঁদের লাল রং দেখে অবাক হয়েছিলাম,
    অবাক আনন্দে আমি লাল রংয়ের চাঁদ দেখেছিলাম,
    আনন্দ জাগে মনে।

    4
    2 Comments
Skip to toolbar