-
🔰 একটি চায়ের দোকান 🔰
একটি চায়ের দোকান
শহর বা গ্রামে হয় দৃশ্যমান,
ষ্টেশন,বাজার,রাস্তার মোড়ে কিংবা ধারে
যে দিকে তাকাই চায়ের দোকান চোখে পড়ে।একটি ছোট্ট চায়ের দোকান
টেবিল,চেয়ার,বেঞ্চ রয়েছে দু’ চার খান,
এর ছাউনিতে সচরাচর থাকে ঢেউটিন
কিংবা মাঝেমধ্যে থাকে রঙ্গীন পলিথিন।একটি চায়ের দোকান
বসে থাকে দোকানী গড়িয়া উচ্চ আসন,
দোকানের কাজকর্ম করে অবলোকন
আর করে ক্রেতাদের কাছ থেকে অর্থ গ্রহন।একটি চায়ের দোকান
কেক,কলাসহ রয়েছে অনেক খাবারের আয়োজন,
কেউ খায় বিস্কুট,কেউ খায় পান
কেউ খায় সিগারেট,দেয় সুখ টান।একটি চায়ের দোকান
চা খায় অনেক লোকজন,
চায়ের পর্ব যদিও বা হয় সমাপন
তবুও তারা করে না আসন বর্জন।একটি চায়ের দোকান
লোকজন আলোচনা করে দীর্ঘক্ষন,
রাজনীতি,দৈনন্দিন জীবন নিয়ে করে আলাপন
আর করে তারা অনেক সমস্যার সমাধান।একটি চায়ের দোকান
এভাবেই যেন হয়ে ওঠে আলোচনার স্থান,
আলোচনা করে তারা, হইয়া গদগদ
তাই এটা যেন হয়ে ওঠে একটা ‘মিনি সংসদ’।✨🆂🆂🅿🆂🆂✨
5 Comments

মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
Friends
Rashed Rahman Abir
@rashed-rahman-abir
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
nili
@nili
রবিউন নাহার তমা
@rn-toma243gmail-com
Nahar moyna
@moyna
মেহেদী হাসান
@saimul
নাফিউল ইসলাম নাফি
@nafiridoynafiulislamgmail-com
Khan Hoque
@khanhoque
আনিকা মারজান ইরা
@anikamarjanera



কবি আপনাকে শুভেচছা ও অভিনন্দন জানাই