-
হাতের কাছে আজ অলস সময়
মো. দে লো য়া র হো সে নঘরজুড়ে সাদা মেঘ!
কফি কাপে- না, কোনো দাগ নেই
ঠুনঠান শব্দ নেই হেসেলে ও খাবার টেবিলে
একটি বেড়াল ঘরময় অলসতা ছড়িয়ে দিয়েছে!
ওকে যে তাড়াবে তাড়াক
আমার কোনো তাড়া নেই!টিভি চলছে
সিরিয়াল? না না কাতার বিশ্বকাপ
সংবাদ দেখি না তেমন, তবে পাশের ঘর থেকে কানে আসে
কান খাড়া করে শুনি করোনা আপডেট, শুনি- সভা মহাসমাবেশ
নয়া পল্টন না সোহরাওয়ার্দি উদ্যান
দোষ খুঁজাখুঁজি ক্ষমতাসীন ও ক্ষমতালোভি
খেলা হবে……
সংবাদ পাঠিকার মুখে “খেলা হবে” শব্দদ্বয় বেশ রসালো মনে হয়
ঘর জুড়ে হো- হো- হাসি!
বিদ্রুপ!
খেস্তিখেউড়!
আমি বুঝতে পারিনা ওরা এমন করছে কেনো?রাশিয়া-ইউক্রেন
চীন-ইরান
পোশাকের স্বাধীনতা আন্দোলনে কাঁপছে মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্ব
অথবা নিভন্ত আগুনে ফুঁ দিয়ে আবার দেখাতে চাইছে- যুদ্ধই শেষ কথা!
বেড়ালটি লেপের ওমে আরাম করে ঘুমাচ্ছে
ঘুমাক
কফিটি শেষ করে আমিও ইজি চেয়ারটাকে দোলনা বানাবো!5 Comments
Friends
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Abu Taher Abdullah
@abutaher
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
Zakaria Ahmod
@zakariaahmod20gmail-com
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
রিফাত মাহমুদ
@rifat-mahmud
তিমিরে আসক্ত
@mp3010
মো দানিয়াল আরাফাত (প্রমিস)
@md-daniel-araphat-promice
মুক্তা বুলবুলি
@chandra-mukta


কবি আপনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই