Profile Photo

Apurba SahaOffline

  • Apurba-Saha
  • Profile picture of Apurba Saha

    Apurba Saha

    • 3 years, 11 months ago

    বুনন 🗿 অ পূ র্ব সা হা

    বোনো শ্যামাঙ্গী,
    নিখুঁত বুনে যাও তোমার নিজস্ব অরণ্য-বিন্যাস,
    ভিন্ন ভিন্ন প্লটে বয়ন কর
    তোমার সকাল দুপুর রাত্রির কষ্ট-দ্বন্দ্ব-সুখ,
    এক এক করে বোনো তোমার প্রভাবতী জ্যোতিষ্ক
    বোনো তোমার কৈশোর-
    কলেজের হারিয়ে যাওয়া সব মুখ ৷

    তুমি চৌকষ কলাবতী,
    সুঁইয়ে ভ’রতে পারো সুতোর বিভ্রম,
    ফ্রেমে আটকাতে পারো গৃহস্থ সময়;
    দেখেছি সূর্য তোমার জানালায় এসে
    মডেলম্যানের মত বসে থাকে, তাকে বোনো
    তুমি না বুনলে চাঁদ ডুবে রাত্রি তমোসাময় ৷

    শুধু বুনতে পারবে না আমাকে
    বৃথা চেষ্টা করো না,
    ধুলোবালি ঢাকা আমিও যে এক বুনন-কারিগর
    কসমিক অক্ষরে বুনে চলি বিভাময় শব্দের চাঁদোয়া
    যার নীচে অনায়াসে এঁটে যাবে
    তোমার রাজ্যপাটসহ তামাম বয়নঘর…

    #neopoetry_apurba

    4
    4 Comments
Skip to toolbar