Profile Photo

মাহ্দী সাকিবOffline

  • Mahdi-Sakib
  • Profile picture of মাহ্দী সাকিব

    মাহ্দী সাকিব

    3 years, 6 months ago

    জীবনে অনেক মানুষই কাছে আসবার আকুলতা দেখাবে। মুগ্ধ করবার চেষ্টা করবে। একটা সুন্দর সময় সৃষ্টির প্রতিশ্রুতি দিবে। মায়া নিয়ে প্রতিটি শব্দ খরচ করবে। জীবনকে গুছিয়ে দিতে চাইবে।

    অথচ, দিনশেষে এরা কেউই হয়তো জীবনে থাকবেনা। কারো সাথে দুটো সুখ দুঃখের শব্দ ব্যয় করেই তাকে কোন জায়গা করে দিতে নেই। নিঃসঙ্গ অবসরে কারো সাথে নানান শব্দের বিনিময়ে সময়টা সুন্দর হয় হয়তো, সেই মানুষের সাথে জীবনটাও সুন্দর হবে, এটা ভাবা বোকামি।

    মানুষ মুগ্ধ করতে চাইবে। তোমাকে তার সমস্ত পৃথিবী বানাবে। দেবতার আসনে বসিয়ে দু চার বেলা পূজা করবে। উপাসনা করবে। ফুল চন্দন লাগিয়ে দিবে। সকালে চোখে জল না আসবার কথা বলে, ভোর রাতে কাঁদিয়ে, শাসিয়ে, ভেঙেচূরে চলে যাবে। মানুষের ধর্মই হলো- সৃষ্টির সম্ভাবনা তৈরি করে, বিনাস ঘটিয়ে দূরে সরে আসে।

    মানুষের দু চার লাইন বাক্যে মুগ্ধ হইয়ো না। সুন্দর কথা বলা মানুষের চেয়ে তোমার সাথে কথা বলতে না পারার সুযোগহীনতায় যে মানুষটি ভেতরে ভেতরে মরে যাচ্ছে, তাকে ভালোবাসো।

    19
    10 Comments
    • কতো রঙীন প্রজাপতি উড়তে দেখি ইশকুল বারান্দায়,তোমারে দেখিনা!
      তুমি কি আর ইশকুলে আসো না?

    • দুষ্ট লোকের মিষ্টি কথায় ভুলিয়ো না।

    • কবি আপনাকে শুভকামনা জানাই

    • চমৎকার সত্যের বার্তা,শুভকামনা রইলো।

    • মানুষের দু চার লাইন বাক্যে মুগ্ধ হইয়ো না। সুন্দর কথা বলা মানুষের চেয়ে তোমার সাথে কথা বলতে না পারার সুযোগহীনতায় যে মানুষটি ভেতরে ভেতরে মরে যাচ্ছে, তাকে ভালোবাসো।…………………চমৎকার বাক্য।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 15 December 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • কবি আপনাকে শুভেছা জানাই

    • অভিনন্দন মঞ্চবন্ধু!

    • অভিজ্ঞতা সূত্রে প্রাপ্ত।

যে হৃদয়ে স্রষ্টার স্থান,সে হৃদয়ে পার্থিব মোহ বড্ড বেমানান!

মাহ্দী সাকিব

মাহ্দী সাকিব

আমি এক দৃশ্যের পেছনের মানুষ; আমাকে খুঁজতে হলে, তোমাকে অতীতে ফিরতে হবে।

নাকের ডগায় মৃত্যু নাচে, জীবনকে শোনাই মুক্তির গান।

Skip to toolbar