Profile Photo

Asif NazrulOffline

  • Asif-Nazrul
  • Profile picture of Asif Nazrul

    Asif Nazrul

    • 3 years, 10 months ago

    ০৯ তারিখ রাত্রের ঘটনা। বাসায় নীচে নামলাম চা খেতে। দেখি শুন শান নীরবতা। ফুটপাতের চা দোকান গুলো বন্ধ। একজন দোকানদার রাস্তায় দাঁড়িয়ে আছে -আমি বললাম কি ব্যাপার ?
    সে বললো -আমাদের দুজন দোকানদার দোকান খুলছে দেখে পুলিশ ধরে নিয়ে গেছে। আমি বললাম -কেন পুলিশকে আপনারা চাঁদা দেন্যা -পুলিশ-তো দেখি আপনাদের দোকানে প্রায়ই আসে। তাহলে পুলিশতো আপনাদের চেনার কথা।
    সে বললো -মামা পুলিশ আর নেতাদের চাঁদা না দিলে আমরাতো দোকানদারী করতে পারুম নাকি। কিন্তু কি করুম কন -শুনছি গুলশান থেকে ১০ হাজার লোক ধরবে -এখন সে কোটা পূর্ণ করতেছে। আমি বললাম আপনারা থানায় যাননি। তার জবাব আমরা গেলে যদি আমাদের আটক করে -? কে ছাড়াইয়া আনবো -তার ফ্যামিলি গেছিলো -পুলিশ বলছে কোর্টে চালান দিবে -কোর্ট থেকে জামিন নিয়ে ছাড়িয়ে আনতে -এখন আমরা আর কি করুম কন ?
    রাত সাড়ে ১০টার দিকে আমার অফিস স্টাফের ফোন। স্যার আমার ভাগিনাকে -বাজারে পাঠাইছিলাম আসার সময় হাতিরঝিল থানার পুলিশ ধইরা নিয়া গেছে । এখন একটু দেখেনতো থানায় আপনার পরিচিত কেউ আছে কিনা -একটু ছাড়ানোর ব্যবস্থা করা যায় কিনা?
    আমি বললাম -এ পরিস্থিতিতে পুলিশ কারো কথা শুনবে না। তবুও দেখি –কি করা যায়। আমি এক সাংবাদিক বড় ভাইকে ফোন দিলাম তিনি বললেন -পুলিশ এখন কারো সুপারিশ শুনবে না। আদালত ছাড়া কোন উপায় নেই।
    পরের দিন সন্ধ্যার দিকে ষ্টাফকে ফোন দিলাম। সে বললো স্যার -আমি আদালতে আছি। ভাগিনাকে জামিনে ছাড়াই আনছি। এখন-তো তারে খুঁজে পাইতেছিনা। হাজার হাজার লোক-উকিলে ২৫০০টাকা নেয় আর কোর্ট থেকে জামিন দেয় ।
    পুনশ্চ : কৌশলটি মোটেই মন্দনা। পুলিশের কাজ চাকুরী রক্ষা করা। উকিলের দরকার আসামী। আর আদালতের কাজ জামিন দেয়া। আমাদের কাজ শুধু দেখে যাওয়া।

    3
    3 Comments
Skip to toolbar