Profile Photo

Bappy KhanOffline

  • bappykhan
  • Profile picture of Bappy Khan

    Bappy Khan

    3 years, 8 months ago

    কৃষ্টি বনাম জাতীয়তা

    ও আমার বাংলাদেশ
    কলিজা পরানের পরান।
    তোমার আমার দুজনারই
    বয়স (হলো) পঞ্চাশের বেশি।
    হলো না পাওয়া সবই
    (ছিল) আমাদের চাওয়া যত যা।
    এখনো সময় তবু
    ফুরিয়ে যায়নিতো কভু।
    পিছু ফিরে তাকাবার
    নাই কিন্তু কোনো অবসর।
    জ্বালাও পোড়াও আমি-তুমি
    অনেকটাতো হলো ভাই।
    “জ্বালো জ্বালো আগুন জ্বালো”
    এবার একটু কমতি চাই।
    এসো সবাই মিলে বিবাদ ভুলে
    গলা ছেড়ে এবার গাই
    আমরাতো ভাই ভাই
    “বাংলাদেশী” সবাই,
    কৃষ্টিতে “বাঙ্গালী” (তাই)
    ঝগড়া ঝাটির দরকার নাই।

    ©️বাপ্পী খান

    3
    2 Comments
    • মানবতার জয় হোক।

    • “এখনো সময় তবু
      ফুরিয়ে যায়নিতো কভু।
      পিছু ফিরে তাকাবার
      নাই কিন্তু কোনো অবসর।” যথার্থই বলেছেন কবিপ্রিয়! এখন সময় এগিয়ে যাবার! বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন কবিপ্রিয়!

Skip to toolbar