Profile Photo

Basudeb MaitraOffline

  • Basumaitra
  • Profile picture of Basudeb Maitra

    Basudeb Maitra

    3 years, 5 months ago

    শুধু তোমার জন্যে
    বাসু মৈত্র
    ———+++++———-
    যদি আকাশ ভেঙ্গে পড়ে মাটিতে
    নীলনদ মিলায় আকাশে
    বিহঙ্গরা আহত হয় পাহাড় গাত্রে
    হিমালয় গলে নামে সমভূমিতে
    তবু আমি স্থির, দৃঢ় আমাতে।

    যদি আমফানে ম্যানগ্রোভ ধ্বংস হয়
    কটোপ্যাস্কিতে লাভা শুকায়
    আমাজন পোড়ে অনলে
    স্বপ্ন ভাঙ্গে আগামীর
    তবু আমি আশ্বস্ত, অর্পিত তোমাতে।

    যদি দৃশ্যমান অদৃশ্য হয়
    বিমান পতিত হয় বৈমানিকের
    ডেথ ভ্যালিতে নির্বাসিত হয় পরিব্রাজক
    ফুল শুকায় কেউকেনহক কাননের
    তবু স্বপ্ন বোনে মন বাবুই।

    যদি ঝাংজিয়াজির সিড়িঁ ভাঙ্গে
    বন্ধ হয়ে যায় অ্যান্টিলোপ ক্যানিয়িন গিরিখাত
    বিস্ফোরিত হয় জীবাণু বোমা
    লুপ্ত হয় মানবতা
    তবু আমি একা, শুধু তোমার জন্যে মানবীকা।

    4
    2 Comments

Basudeb Maitra

Poet

Bagerhat

Skip to toolbar