Profile Photo

কে,এম, আশিকুল আলম রিজনOffline

  • ashiqulalamrejon
  • শ্যাওলা সবুজ

    আমি হাজার বছর ধরে হাঁটিনি পথ,
    নিশ্চুপ দাঁড়িয়ে শুনিনি কোকিলের রব,
    তবু কেন মন কাঁদে, মন যেন কাকে খোঁজে,
    সে কি চোরাবালিতে হারিয়ে যাওয়া কেউ?
    কেমন করে বলি সে কথা যে কথা বলতে চাই মনের গহীন হতে,
    দাঁড়িপাল্লার ভারে যদি না থাকে যোগ্যতা,
    তবে কি তারে পাওয়া যায়?
    স্মৃতির দেওয়ালে শ্যাওলা জমে গেছে অনাদরে,
    খুব যত্নে দেওয়ালেন শ্যাওলা মুছেছি,
    তবু্ও সবুজ দাগ লেগে আছে,
    তাই স্মৃতিগুলো মুছে ভুলে যাব সবুজ দাগ নতুন আকাশে।

    3
    2 Comments
Skip to toolbar