-
করোনা এবং
রফিক একটি বেসরকারি ব্যাংকে চাকরি করে,
তার বাসা মিরপুরে আর অফিস সাভার ইপিজেড,
করোনার জন্য লকডাউনে গাড়ি চলাচল বন্ধ,
গাড়ি না চললে অফিসে যাবে কিভাবে?
বাংলাদেশ ব্যাংক থেকে সকল ব্যাংক কর্মী দের গাড়ি দিতে বলেছে,
রফিকদের ব্যাংক গাড়ি দেয়নি,
কেমন একটা অসহায় মূহুর্ত,
গাড়ি নেই এত দূর অফিস করবে কিভাবে?
রফিকের এক ভাগনী থাকে অফিসের কাছে,
সে সিদ্ধান্ত নেয় যে কয়দিন লকডাউন থাকে ভাগনীর বাসা থেকে অফিস করবে,
ভাগনীর বাসায় উঠে নিশ্চিন্ত হয়,
একদিন কাপড় আয়রন করতে দিয়েছে,
সন্ধ্যার পর আনতে যাচ্ছে বাসার গেটে বাসার মালিক দাড়ান,
মালিক পথ আটকে জিজ্ঞেস করলেন আপনি কোথায় এসেছেন?
রফিক বলল চার তালায় আমার ভাগনীর বাসা আমি আমার ভাগনীর বাসায় এসেছি,
তিনি বললেন করোনার সময় এসেছি কেন?
রফিক বলল এখানে আমার অফিস লকডাউনের জন্য গাড়ি বন্ধ তাই এখান থেকে অফিস করছি,
মালিক বললেন সময় ভালো না তাই কোন ফ্ল্যাটে মেহমান থাকতে দিব না কারন কেউতো করোনা ভাইরাস নিয়ে আসতে পারে সেখান থেকে আমরাও তো আক্রান্ত হতে পারি।
রফিক অসহায় হয়ে বলল আমি চাকরি বাঁচাতে এখানে আছি,
রফিকের কষ্ট বাসার মালিক ভদ্রলোক বুঝতে পারলেন,তিনি বললেন যান যেখানে যাচ্ছিলেন,
রফিক মনে মনে নিরাকার সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞ হল,
হাঁটতে হাঁটতে তার মনে হল বাসার মালিক যদি তাকে থাকতে না দিত তাহলে কি অবস্থা হত।2 Comments
Friends
Ali Sohel
@ali-sohel
আশ্রাফুজ জামান তানবীন
@ashrafujjaman001
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
@zakir-hossain
মনজুরুল ইসলাম
@muktomanbangali
ruba
@ruba91
নির্বোধ সুদীপ্ত
@sajalbhowmick
নাজমুল হক জুয়েল
@nazmulhoqjewel
Drako Shajib
@drako
Jubayer Al Mahmud
@jubayer


নিরাপদে থাকুন। ধন্যবাদ।