-
আমি কাউকে মিস করছি , কিন্তু তার সাথে কথা বলার কোনও পথ আমার সামনে আর খোলা নেই। তাই আমি এই একাকিত্বের কষ্ট কারও সাথে শেয়ার করছি । আমি এই তৃতীয় মানুষটার সাথে আদৌ কথা বলছি না, আমি আসলে তার মধ্যে আমার পছন্দের মানুষের ছায়া খুঁজে বেড়াচ্ছি ।
মজার ব্যাপার, এই নতুন মানুষটাও কাউকে মিস করছে। যাকে সে মিস করছে, তার সাথে কথা বলার কোনও রাস্তা তার নেই। আমার মধ্যে সে অন্য কাউকে খুঁজছে। খুব যে খুঁজে পাচ্ছে, তা-ও নয়, তবু আমার সাথে কথা বলতে তার খারাপ লাগছে না। আমার গল্প করছি , আমাদের ভালো লাগছে। আমার দু-জনই মূলত ছায়ার সাথে গল্প করছি । মানুষ ছায়াজীবী প্রাণী।
মানুষ একদিন এভাবেই বাঁচতে শিখে যায়। বাঁচতে গেলে এভাবেই বাঁচতে শিখতে হয়। যার সাথে বাঁচতে ইচ্ছে করে, তার সাথেই বাঁচতে পারে যারা, ওরা খুবই অবিশ্বাস্য রকমের সুখী মানুষ। অতটা সৌভাগ্য নিয়ে বাঁচতে বেশিরভাগ মানুষই পারে না। মনের মতো মানুষের সাথে বাঁচতে না পারলেও কেউ মরে যায় না। যেত যদি, তবে পুরো পৃথিবী শ্মশানে আর কবরে ভরে যেত।
মানুষ বোধ হয় মিস করতেই জন্মায়, তাই মিস করে করেই বাঁচে। আর বাঁচে বলেই মানুষ একসময় ভিন্ন মানুষকে মেনে নেয়। উপায় কী… বাঁচতে হবে তো!
–পরিমার্জিত
#নূর3 Comments
Hope is the good thing, May be the best of all things, And good things never die
Nur
Friends
মিথিলা কনক
@methila06
ইকবাল আহমেদ
@iqbal
Araf-Mahmud
@araf-mahmud
nomanur-rahman
@nomanur-rahman
Rehana Akter
@rehana-akter
Md-Maruf-Hasan
@md-maruf-hasan
Jannatul Ferdausi
@ferdausi
Arif Muslimeen
@arif-muslimeen
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid


একটা গান মনে পড়ে গেল লেখকবন্ধু,
“আমার দিকে তাকিয়ে সে আমারে না,
অন্য কাউরে দেখতো!
আসলে সে আমারে না,
অন্য কাউরে ভালোবাসতো!”