-
চেইন রিয়েকশন
– ফারহাত আহমেদ
দু্ম্ দুম্ করে পিঠে দেয় কিল
স্বপ্নে পাওয়া দোষে
বউয়ের পিঠে রিক্সাওয়ালা
আচমকা এক রোষে।
আজকেও বুয়া বাসায় আসেনি
জামাই নাকি মেরেছে,
একটা কিছু করতে হবে,
গিন্নি বুঝতে পেরেছে।
নাস্তা না পেয়ে অফিসে কর্তা,
মেজাজ কিন্তু চড়ছে,
নিয়ন্ত্রণে রাখতে গিয়ে
বিল্ডিং ব্লক গড়ছে।
বোকা জুনিয়র বুঝে বা না বুঝে
ধৈর্যের বাঁধে নাচলো
নাস্তার রাগ সুদাসলে ঝেড়ে
হাঁপ ছেড়ে বস্ বাঁচলো।
জুনিয়র তার সবটুকু রাগ
রিক্সার ওপর ঝাড়লো,
দুম্ দুম্ কিলে রিক্সাওয়ালাও
নিজের চিহ্ন গাড়লো।9 Comments
Friends
স্মৃতি রানী রত্না
@srratna1990
শাওন আহমাদ কাদির
@shawon15
Rudraj Plaban
@plaban
নীল মাছি
@raihanrbt
Nayeim Sheikh Kabir
@nayeim
সৈয়দ হোসেন
@nooratajpotulgmail-com
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan



ঠিকি তোহ! আনন্দ বিনে বেঁচে থাকা যায় নাকি?