-
শিরনামহীন ০২
বহুদিন আবদ্ধ জলের মতো
আলোড়নহীন, মৃত।।
কোথাও যাবো ভাবি,
শৈশবে?সে অনেক দুর, ঝাপসা
হয়ে গেছে রাস্তা, অনেক আবছা
মনে পড়ে বকুল বিছানো রাস্তা
শীত সকালে, সারিবদ্ধ শিশুদের
মুখ, ভুলে গেছি। অচেনা।কৈশর তবে?
গগনমুখী দালানে ভরে গেছে মাঠ
ঝকঝকে রাস্তা সব, আজ তারা
আমাকে চেনে না, আমিও না।
পৃথিবীর আর সব অতীত পথের মতো
মুছে গেছে, আমার কৈশর। এখন
ঘাড় গুজে মুঠোফোন নিয়ে বসে থাকা
কিশোরেরা, ভয়ানক বিসন্ন, গম্ভীর চোখে
তাকায় পৃথিবীর দিকে: আমি– কেউনা।যৌবন, প্রত্যাখানের তলোয়ারে বিক্ষত
সাকর্সের ক্লাউনের মতো,
মেলা শেষে
বিধ্বস্ত, বিপন্নতবে কোথায়??
7 Comments
Friends
মোঃ আব্বাস উদ্দীন ধ্রুব।
@dhrubo-abbas
Shoriful Shoron
@shoriful-shoron
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
মুহাম্মাদ নুরুল ইসলাম
@muhammad-nurul-islam
Rukshana-Haque
@rukshana-haque
সৃষ্টি
@premdevota
নদী
@nodie
নন্দিনী
@nandini-chowdhuri
Sadia Hossain Urmee
@sadia13



অসামান্য মুগ্ধতায় হৃদয় ছুঁয়ে গেল জীবনের প্রতিটি পর্যায়ের বাঁক… আমি আর আমাকে এবং অন্য কাউকে চিনতে পারি না, এই আমি অচেনা হয়ে চলেছি সবার, সবকিছুর কাছে… আমি ! কেউ না…