Profile Photo

Md.Monyruzzaman KhanOffline

  • Moniruzzaman-Khan
  • রৌপ্য জোছনায় অকাল মৃত্যুদন্ড
    ➖➖➖➖➖➖➖➖➖➖
    মোহাম্মদ মনিরুজ্জামান খান

    বার বার মৃত্যুদণ্ড না দিয়ে অকালে একবারেই ফাঁসি
    কার্যকর করলে-উপযুক্ত হৃদয়হীনার নির্দয় হাসি
    সগর্বে ফিরিয়ে একাকিত্ব উপহার তো দিতে পারতে !
    যে বৈষম‍্য তুমি আগলে রেখেছ তা ভাঙা য‍ায়নি
    ও প্রান্তে।
    অথবা শুরু থেকে যে সত‍্য স্বীকার না করে গোপনীয় বাক্সে রাখা
    লুব্ধকরণী কৌশলে ধাপে ধাপে আশ্বাসের প্রেম, ভাব-বাচ‍্য তোমার ঠোঁটে আঁকা !
    আমি যুদ্ধ ফেরত সৈনিকের নজরুল গীত না গেয়ে
    বলেছি- তুমি প্রিয়া হলে খোপায় দিব তারার ফুল”,
    আমার পরাণ যাহা চায় তুমি তাই” হৃদয় আবেগে আপ্লুত না হলে এই গানের হয় কী উশুল ?
    তোমার সুসজ্জিত টালবাহানা একপ্রকার সম্মতি
    ভাবতে গিয়েও সুরপার্বণ প্রসঙ্গে তুমি অনাসক্ত।
    সুরলহরী যথার্থই বোঝ তুমি,বুঝতে যতো দ্বিমত
    আমাকে, চাওনি প্রেম হোক পাকাপোক্ত !
    যতোবার তুমি আমাকে ভিতর বাহির করেছ,
    ঐশ্বরিক শপথ ও সুপথে হেঁটেছি একবারই ;
    তোমাকে নিয়ে যেতে হবে, যেতে যেতে চাঁদের
    কলঙ্ক নয় রৌপ্য জোছনায় দুজনে একত্র হবোই !

    2
    8 Comments
    • আমি আন্তরিক ক্ষমাপ্রার্থী…আমার অনাকাঙ্খিত ভুলের জন্য। কবিতাটির শিরোনাম যথা…. রৌপ্য জোছনায় অকাল মৃত্যুদন্ড” ! মোহাম্মদ মনিরুজ্জামান খান।

    • বরাবরের মতোই ভীষণ সুন্দর কবিপ্রিয়!

      • অনেক অনেক অজস্র ধন্যবাদ প্রিয়বরেষু।
        ড্রাকো সজীব একজনই যিনি আমাকে
        সব সময় অধিক প্রশংসায় ভরিয়ে রাখেন।
        আমি আপনার নিরীহ ভক্ত হয়ে থাকব সব
        সময়। আপনার মঙ্গল হোক।

      • আমিও আপনার ভালোবাসায় শিক্ত হয়ে থাকতে চাই চিরকাল! শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন কবিপ্রিয়!

    • কবি আপনার ভাল কাব্য বর্ণনা করার জন্য অভিনন্দন জানাই!

      • প্রিয়বরেষু সাব্বির আহমেদ,
        আপনার জন্য অফুরান শুভকামনা। আর অনেক অনেক ধন্যবাদ। আপনার সুমতামতে আমি কৃতজ্ঞ।

    • Heart touching: বার বার মৃত্যুদণ্ড না দিয়ে অকালে একবারেই ফাঁসি
      কার্যকর করলে-উপযুক্ত হৃদয়হীনার নির্দয় হাসি
      সগর্বে ফিরিয়ে একাকিত্ব উপহার তো দিতে পারতে !

      • প্রিয়বরেষু সোহেল, অনেক অনেক আন্তরিক
        ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অফুরান।

Md.Monyruzzaman Khan

  • লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স‍্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ‍্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব‍্যাপারটি অজানা। জ‍্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।

" বোকা জামান এবং অধরা জলপরীর কাব‍্যনামা" শিরোনামে একক কাব‍্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান  সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ‍্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।

তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!

Skip to toolbar