Profile Photo

Md. Mynuddin HawladerOffline

  • mynuddin
  • Profile picture of Md. Mynuddin Hawlader

    Md. Mynuddin Hawlader

    3 years, 5 months ago

    বন্ধন-পব-27
    মো: মাঈনউদ্দিন
    বহুদিন আগে মামলা হারিয়া ওয়ারেন্টের ভয়
    একদা ঝড়ো নিশিত রাতে ওরা বাড়িছাড়া হয়।
    বহুদিন ধরে নিখোজ রহিল কোনই হদিস নাই
    আত্বিয় সবে কোর্টে গিয়া আমায় করিয়া দাই।
    মার্ডার কেসের মামলা করিলো খুনের দায়ে ফাঁসি
    লটকাবে এবার লোহার করায় বলিতেছে হাসি হাসি।
    কেদেকেদে বলে মা বাপ তার পথেপথে জনেজনে
    সেই সোকদেখি মোর প্রতি ক্ষোব আমজনতার মনে।
    মোর বিরুদ্ধে গায়ের সকলে এক হয়ে করে সোক
    তার পর বাবা পোহায়েছি কত হাজার দুর্ভোগ।
    রাস্তা ঘাটে পথে প্রান্তরে বাজার কিংবা ঘরে
    সকল জায়গায় সমানভাবে মোরে অপমান করে।
    কেউ বলে মিয়া পাঞ্জাবি টুপি ছাড়িয়া পরেন সার্ট
    লজ্জাথাকলে কেমনে করেন েএমন ঠাটবাট।
    দুধের মত পোলাডারে খাইয়া দিছেন মিয়া
    আমনেরে বাপু শিক্ষাদিতে হয় দুইগালে জোতা দিয়া।
    সময় থাকতে কইছি বেকে এই এলাকা ছাড়
    নাইলে কিন্তু ভালো হইবোনা শেষ কথা আমার।
    এমনি কত হুঙ্কার গিলে অপমান সয়ে মনে
    সেই কথা বাপ কেমনে বোঝাবে তোমারে কিছুক্ষনে।
    দুনিয়া ঘোরে সময় ঘোরে ঘোরের ভাগ্যলিখা
    দুই হাতে ডালি লইয়া আসিল প্রভুর চলন্তিকা।
    (সংখেপিত)

    9
    8 Comments
Skip to toolbar