Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    3 years, 5 months ago

    রূপসি মা
    হালিমা বিনতে খালেক।

    আয়রে আমার লক্ষী ছেলে
    মায়ের কাছে আয়,
    ক্লান্ত শরীরে শান্ত করি
    তাল পাখারই বায়।

    বাড়ির সামনে সরিষা ক্ষেতে
    ফুটেছে লাখো ফুল,
    মধু নিতে ব্যস্ত শত
    অলি কুলের দল।

    কত শোভা হলুদ আভা
    দেখায় বড় বেশ,
    রঙের হাটে, গন্ধ বাটে
    সারা গ্রামে রেশ।

    দেখবি শোভা, দেখাবো তা
    কোলে নিয়ে আয়,
    নদীর জলে নৌকা চলে
    পাশের পাড়া গায়।

    নায়ের মাঝি সুর তুলে গায়
    ভাটিয়ালি গান,
    ক্লান্ত পথিক সে সুর শুনে
    জুড়ায় পরান।

    রূপসি মা গ্রাম যে আমার
    রুপের নাই শেষ
    যতই দেখি মেটেনা সাধ
    নয়ন কারা রেশ।

    সহজ সরল গ্রামের মানুষ
    মাটি খাঁটি সোনা,
    শপথ করে বলনা আমায়
    গ্রাম ছেড়ে যাবি না।

    9
    15 Comments
Skip to toolbar